ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

ভূমিহীন চা দোকানদার উচ্ছেদ, ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৮ জন সংবাদটি পড়েছেন

ভূমিহীন চা দোকানদার উচ্ছেদ, ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার তুলসী ঘাট দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করে আসা এক ভূমিহীন ব্যক্তিকে উচ্ছেদ করে তার ব্যবসার জায়গা অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই জায়গাটি প্রায় ২ লাখ ২০ হাজার টাকায় অন্যত্র বিক্রি করা হয়েছে। বিষয়টি সাধারণ মানুষ না বুঝে সরকারের ওপর দায় চাপাচ্ছেন বলেও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ইজারাদারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী বল্লমঝাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এবং সাহাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান মিঠুলসহ সংশ্লিষ্টদের নাম করে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

আরও অভিযোগ রয়েছে, দীর্ঘদিনের পুরোনো ব্যবসায়ীদের নির্ধারিত জায়গা কমিয়ে দিয়ে সেখানে নতুন ব্যবসায়ী বসানো হচ্ছে। এতে বাজার এলাকায় ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন ব্যবসায়ী।

ব্যবসায়ীদের দাবি, ইজারার শর্ত অনুযায়ী জায়গা বরাদ্দ, দোকান পরিচালনা এবং অর্থ আদায়ের বিষয়গুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। সরকারি হাট-বাজারের জমি স্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়ার সুযোগ নেই এবং ইজারা ও বন্দোবস্তের প্রক্রিয়া নির্ধারিত বিধি অনুযায়ী হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা প্রশাসনের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, অর্থ আদায়ের সত্যতা যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

ভূমিহীন চা দোকানদার উচ্ছেদ, ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

আপডেট সময় : ১২:০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬