কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাড ও ভেন্ডিং মেশিন বিতরণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
কিশোরীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘Climate Resilient Campus Initiative’-এর আওতায় স্যানিটারি প্যাড ও ভেন্ডিং মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, কিশোরীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় স্যানিটারি সুবিধা নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। স্যানিটারি প্যাড ও ভেন্ডিং মেশিন বিতরণের মাধ্যমে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সারাক্ষণ ডেস্ক 



















