কেরানীগঞ্জে খোলামোড়া ছৈয়ালবাড়ী প্রতিমা বিসর্জন ঘাট উদ্বোধন ও অনুদান প্রদান।।
মোঃমাহাবুবুর রহমান দৈনিক জনতা প্রতিনিধি, ঢাকা।।
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নে খোলামোড়া ছৈয়ালবাড়ী প্রতিমা বিসর্জন ঘাট উদ্বোধন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ এবং কেরানীগঞ্জ মডেল উপজেলার ৮৭টি মন্দিরে অনুদান প্রদান অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং ডাকসুর সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান।
অনুষ্ঠানে কালিন্দী ইউনিয়নের খোলামোড়া ছৈয়ালবাড়ী এলাকায় আনুষ্ঠানিকভাবে নতুন প্রতিমা বিসর্জন ঘাটের ফলক উন্মোচন করে উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। পরবর্তীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয় এবং কেরানীগঞ্জ মডেল উপজেলার ৮৭টি পূজামণ্ডপ ও মন্দিরের পরিচালনা কমিটির হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আমান উল্লাহ আমান বলেন, “আমাদের দেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালির সার্বজনীন সম্প্রীতির প্রতীক। ধর্ম যার যার, উৎসব সবার। যেকোনো ধর্মীয় উৎসবে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আমরা একযোগে কাজ করে যাব।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সারাক্ষণ ডেস্ক 


















