ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খুলনায় ছেলে হত্যার পর এবার বাবা আফতাব ঢালীকে গুলি করে হত্যা ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের বাঁচতে চাওয়ার ব্যাকুল আকুতি: সাহায্যে এগিয়ে আসুন শ্রমিক লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস হাসান বহিষ্কার কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে রুহুল আমিন সিকদারের শোক কুমিল্লা দাউদকান্দিতে কাভার্ডভ্যানে মিললো ৬৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ মাদারীপুরে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে প্রশাসন ও ধর্মীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা। ঝালকাঠিতে পালিত বাবার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ শার্শার গোগা সীমান্ত এলাকায় ৪১৭ বোতল ভারতীয় ফেনসিডিলের বিকল্প নেশা জাতিয় সিরাপ উদ্ধার  খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ ২৩ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গণপুর্তের প্রকৌশলী শাহ-আলম ফারুকসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা  

ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের বাঁচতে চাওয়ার ব্যাকুল আকুতি: সাহায্যে এগিয়ে আসুন

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২২ জন সংবাদটি পড়েছেন
  1. ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের বাঁচতে চাওয়ার ব্যাকুল আকুতি: সাহায্যে এগিয়ে আসুন
    লুৎফর সিকদার, গোপালগঞ্জ:
    “আব্বু, আমার কষ্ট শেষ হয় না কেন? আমি কখন বাড়ি যাব?” ৫ বছরের ছোট্ট শিশু কাজী রাফসান আয়ানের এই করুণ প্রশ্নের কোনো উত্তর জানা নেই তার বাবা কাজী সোহেল রানার। রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন সয়েরকাজী পাড়ার নিবাসী শিক্ষিত ব্যবসায়ী কাজী সোহেল রানার ঘর আলো করে এসেছিল ফুটফুটে শিশু সন্তান কাজী রাফসান। কিন্তু নিদারুণ নিয়তির নির্মম পরিহাসে মাত্র ৫ বছর বয়সেই শিশুটির শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। দীর্ঘ প্রায় এক বছর ধরে দুরারোগ্য ক্যান্সারের সাথে পাঞ্জা লড়ছে ছোট্ট রাফসান। সন্তানকে সুস্থ করে তুলতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেরিয়েছেন বাবা-মা। দীর্ঘদিন ঢাকার হাসপাতালে চিকিৎসা চালানোর পর বর্তমানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। একসময় যিনি সফল ব্যবসায়ী হিসেবে নিজের পায়ে দাঁড়িয়ে ছিলেন, সেই কাজী সোহেল রানা আজ সন্তানের জীবন বাঁচাতে গিয়ে নিঃস্ব। টানা এক বছরের চিকিৎসা, কেমোথেরাপি আর ওষুধের পেছনে জমানো সঞ্চয় ও অর্জিত লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে গেছে। এখন অর্থাভাবে থমকে যেতে বসেছে অবোধ শিশুটির চিকিৎসা। ডাক্তাররা আশার আলো দেখালেও, নিয়মিত ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো কোনো আর্থিক সামর্থ্য আর পরিবারের কাছে অবশিষ্ট নেই।
    আপনার-আমার সামান্য সহানুভূতি ও ভালোবাসাই পারে ফুটফুটে এই শিশুটিকে নতুন জীবন ফিরিয়ে দিতে। ৫ বছরের শিশু কাজী রাফসানের আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক, অন্য আর দশটা শিশুর মতো খেলায় মেতে উঠুক—এই প্রার্থনায় সমাজের বিত্তবান, দয়াবান ও সর্বস্তরের মানবিক মানুষের কাছে বিনীত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানানো হচ্ছে।
    সাহায্য পাঠানোর ঠিকানা:
    ব্যাংক অ্যাকাউন্ট:
    হিসাব নাম: Kazi Shohel Rana
    হিসাব নম্বর: 7017018338343
    ব্যাংক: ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং (তারাগঞ্জ শাখা, রংপুর)
    মোবাইল ব্যাংকিং (Personal):
    নম্বর: 01750158445 (বিকাশ, নগদ, রকেট, উপায়)
    আপনার সামান্য সাহায্য ও আন্তরিক দোয়া একটি নিষ্পাপ শিশুকে দিতে পারে বেঁচে থাকার নতুন নিশ্চয়তা। আসুন, রাফসানের পাশে দাঁড়াই ।
Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

খুলনায় ছেলে হত্যার পর এবার বাবা আফতাব ঢালীকে গুলি করে হত্যা

ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের বাঁচতে চাওয়ার ব্যাকুল আকুতি: সাহায্যে এগিয়ে আসুন

আপডেট সময় : ১১:২৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬