পোরশায় মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ পারুল বেগম (৪১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৩ নম্বর ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর (হাড়ভাঙ্গা) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল পারুল বেগমের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার পারুল বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ির আঙিনায় গরুর খাবারের জন্য রাখা ঘাসের নিচে তল্লাশি চালিয়ে একটি কালো পলিথিনে মোড়ানো ২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বিক্রয়মূল্য ৭ হাজার ৫০০ টাকা। পরে সাক্ষীদের উপস্থিতিতে তা জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার পারুল বেগমের বিরুদ্ধে এর আগেও তিনটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সারাক্ষণ ডেস্ক 


















