ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

বিষখালী নদীতে নিখোঁজ হওয়ার দুদিন পর জেলের লাশ উদ্ধার করেছে পরিবার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৬১ জন সংবাদটি পড়েছেন

বিষখালী নদীতে নিখোঁজ হওয়ার দুদিন পর জেলের লাশ উদ্ধার করেছে পরিবার

​ঝালকাঠি প্রতিনিধি

​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আবদুল মন্নান হাওলাদারের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুদিন পর গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নদী থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করেন স্বজনেরা।

​আজ বৃহস্পতিবার সকাল নয়টায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

​নিহত আবদুল মন্নান কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে।

​স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যান আবদুল মন্নান। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে তলিয়ে যান। পাশে থাকা অন্য ট্রলারের জেলেরা তাঁকে ডুবে যেতে দেখে দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন এবং দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি চালান। তবে তাৎক্ষণিকভাবে তাঁর কোনো সন্ধান মেলেনি।

​আওরাবুনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. পনির হাওলাদার বলেন, “হঠাৎ করেই তিনি নদীতে পড়ে যান। আশপাশের জেলেরা সঙ্গে সঙ্গে চেষ্টা চালিয়েও তাঁকে খুঁজে পাননি।”

​খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

​কাঁঠালিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, নদীতে তীব্র স্রোত ছিল। খবর পেয়ে বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের অভিজ্ঞ ডুবুরি দল প্রাথমিক উদ্ধার অভিযান চালায়। তবে রাত হয়ে যাওয়ায় এবং প্রতিকূল পরিস্থিতির কারণে প্রথম দিনের মতো অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।

​এদিকে নিখোঁজের দুদিন পর গতকাল মধ্যরাতে পরিবারের লোকজন নিজস্ব ট্রলার নিয়ে বিষখালী নদীতে আবার খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত দেড়টার দিকে নিখোঁজের দুর্ঘটনাস্থলেই তাঁর লাশ ভেসে ওঠে। পরে স্বজনেরা নদী থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

​কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

​আজ বৃহস্পতিবার সকাল নয়টায় স্থানীয় জমাদ্দার বাড়ি নূরানী ও হাফিজি মাদ্রাসা কমপ্লেক্স মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

মো. আমিনুল ইসলাম

ঝালকাঠি প্রতিনিধি

০১৭১১১১২৪২২

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

বিষখালী নদীতে নিখোঁজ হওয়ার দুদিন পর জেলের লাশ উদ্ধার করেছে পরিবার

আপডেট সময় : ১১:০৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬