ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
অপরাধমুক্ত শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ — এসপি হাবিবুর রহমান ‎ গাজীপুরে পোশাক কারখানায় আগুন উদ্ধার ৬৭ জন। খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত কাঁঠালিয়ায় নদী থেকে নিখোঁজ কিশোরের ভাসমান লাশ উদ্ধার স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেলেন এসআই আবুল কালাম আজাদ সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য ধামইরহাট প্রতিপক্ষের ছুরিকাঘাতে মর্মান্তিক যুবকের মৃত্যু আহত -১ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত ফতুল্লার তক্কার মাঠ এলাকার নানা সমস্যা জেলা প্রশাসককে জানালেন বিএনপি নেতা রুহুল আমিন সিকদার

স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেলেন এসআই আবুল কালাম আজাদ

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৬:১২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২৫ জন সংবাদটি পড়েছেন

স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেলেন এসআই আবুল কালাম আজাদ

প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)

স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। তিনি চাটমোহর থানায় কর্মরত ছিলেন।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে থানায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীদের মধ্যে বইছে শোকের আবহ, স্মৃতিচারণে উঠে আসছে তাঁর কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের নানা স্মৃতি।

চাটমোহর থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে হঠাৎ অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিতে পাবনায় যাওয়ার সিদ্ধান্ত নেন আবুল কালাম আজাদ। থানা থেকে নিজেই ভ্যানে চড়ে সিএনজিতে ওঠার জন্য রওনা হন। এ সময় সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, তিনি স্বাভাবিক ছিলেন। পরে তাঁর স্ত্রী পাবনায় পৌঁছে তাঁকে পাবনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

সহকর্মীরা জানান, কর্মস্থলে আবুল কালাম আজাদের সঙ্গে তাঁদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মীরা গভীরভাবে শোকাহত। তাঁকে স্মরণ করে সহকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

একজন সহকর্মীর আকস্মিক চলে যাওয়া শুধু একটি কর্মস্থলের শূন্যতা নয়, সহকর্মীদের হৃদয়েও তৈরি করেছে গভীর বেদনা। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন থানার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

অপরাধমুক্ত শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ — এসপি হাবিবুর রহমান ‎

স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেলেন এসআই আবুল কালাম আজাদ

আপডেট সময় : ১০:২৬:১২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬