ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডাকাতি অভিযোগ গোপালগঞ্জে (গোবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা  দলিতের বঞ্চনা: রাষ্ট্রের সমতার অঙ্গীকার কত দূর? বেদে সম্প্রদায়ের ভাসমান জীবন, সময়ের সাথে লড়াই সংগ্রাম করে কাটছে তাদের জীবন ডুমুরিয়ায় ৪.৫ লিটার বিদেশি মদসহ একজন গ্রেপ্তার নেত্রকোনায় অতিরিক্ত শামুক আহরণে সংকটে ডিঙ্গাপোতা হাওরের মৎস্য সম্পদ ও পরিবেশ রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার খুলনা পঙ্গু এন্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক, মরহুম ডাঃ প্রফেসর কাজী হামিদ আসগরের চতুর্থ তম মৃত্যুবার্ষিকী পালিত। উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন,সোহাগ সভাপতি, কাদের রাজু সম্পাদক 

কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১৮ জন সংবাদটি পড়েছেন

কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় অস্ত্র হাতে স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ‘এসবিএস’ (SBS) গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার উনাইসার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ২২ জন তরুণকে দেশীয় অস্ত্র হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে তাদের ‘এসবিএস’ গ্রুপের সদস্য হিসেবে পরিচয় দিতে দেখা যায়। নিজেদের তৈরি এই গ্রুপের নামে বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ভিডিওটি পুলিশের নজরে আসার পর সদর দক্ষিণ মডেল থানা পুলিশ তাদের শনাক্তে একাধিক দল নিয়ে কাজ শুরু করে। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে ইয়াছিন আহমেদ আকাশ (১৭), কুমিল্লার বরুড়া উপজেলার এগারো গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. শাওন (১৯), নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামের কালা মিয়ার ছেলে মো. হাবিব (১৭) এবং কুমিল্লার লালমাই উপজেলার ফারবাইন মসজিদবাড়ি এলাকার মনির হোসেনের ছেলে মো. হাবিব (১৭)। তারা সবাই কুমিল্লা সদর দক্ষিণ উনাইসার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের নজরে আসে। এরপর একাধিক দল কাজ শুরু করে। পরে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ আদালতে সোপর্দ করা হবে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, তারা নিজেরাই একটি সংগঠন তৈরি করে এর নাম দিয়েছে এসবিএস।

Tag :
About Author Information

Ahad Staff

কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬