ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি।সম্মানহানি রোধে আইনানুগ পদক্ষেপ, তদন্তের আশ্বাস পুলিশের। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল। ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জীবন। ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল নিয়ে নানামুখী গুঞ্জন। বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

চিরিরবন্দরে শেখ হাসিনা সরকার পতনের বর্ষপূর্তিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ১৩৮ জন সংবাদটি পড়েছেন

দিনাজপুরের চিরিরবন্দরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চিরিরবন্দরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে ঘুঘুরাতলী মোড়ে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর-০৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের সাবেক জেলা আমীর আলহাজ্ব মোঃ আফতাব উদ্দীন মোল্লা।

এ কর্মসূচি ছিল সারাদেশব্যাপী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ, যেখানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগের এক বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

সমাবেশে বক্তারা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গঠনে ইসলামপন্থী শক্তিকে এগিয়ে আসতে হবে।

মিছিলে চিরিরবন্দর ও খানসামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি।সম্মানহানি রোধে আইনানুগ পদক্ষেপ, তদন্তের আশ্বাস পুলিশের।

চিরিরবন্দরে শেখ হাসিনা সরকার পতনের বর্ষপূর্তিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫