ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। মাদক ও অস্ত্র ব্যবসায়ী নাসির-সুমন চক্রের মিথ্যা অপহরণ মামলার বাদি সাক্ষী,লাপাত্তা। ডুমুরিয়ায় দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে তীর্থ ফৌজদার অভিযুক্ত। মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’র আত্মপ্রকাশ: সভাপতি শাহিনুর, সম্পাদক রবি। সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি। তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক!

নাটোরে যৌন উত্তেজক ভেজাল ট্যাবলেট তৈরির কারখানায় এনএসআই ও সেনাবাহিনীর যৌথ অভিযান।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ২৮০ জন সংবাদটি পড়েছেন

নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ওষুধি গ্রামে অবৈধভাবে যৌন উত্তেজক ট্যাবলেট তৈরির অভিযোগে তিনটি দোকান ও কারখানায় যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), সেনাবাহিনী এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর।

সোমবার (৪ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ অভিযানে বিপুল পরিমাণ অনুমোদনহীন যৌন উত্তেজক ট্যাবলেট, ট্যাবলেট তৈরির কাঁচামাল এবং যন্ত্রপাতি জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এনএসআই সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে যৌন উত্তেজক ট্যাবলেট তৈরি করে তা স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।

এ তথ্যের ভিত্তিতে এনএসআই-এর নেতৃত্বে মোবারক স্টোর, রাজু, দেলোয়ার, কাসেম ও সজল নামে পরিচিত দোকান ও কারখানাগুলোতে অভিযান চালানো হয়।

অভিযানে অংশ নেন নাটোর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম। তিনি সারাক্ষণ বার্তাকে জানান, এনএসআই-এর তথ্য অনুযায়ী সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদনহীন বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

নাটোরে যৌন উত্তেজক ভেজাল ট্যাবলেট তৈরির কারখানায় এনএসআই ও সেনাবাহিনীর যৌথ অভিযান।

আপডেট সময় : ১১:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫