ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সাবেক এমপি আবুল হাইয়ের মৃত্যুতে রুহুল আমিন শিকদারের গভীর শোক প্রকাশ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা।

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ৩৩২ জন সংবাদটি পড়েছেন

গাজীপুরে মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সামনেই এই সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।

নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে। তিনি হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে তুহিন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে দেখা যায়, গাজীপুর চৌরাস্তার সামনে মানুষ যেভাবে অনিয়মতান্ত্রিকভাবে রাস্তা পার হচ্ছে, সে দৃশ্য। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা।”

ভিডিও পোস্ট করার কিছুক্ষণ পরেই তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার সময় আশপাশে থাকা মানুষজন আতঙ্কে ছুটোছুটি শুরু করে।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন থানায় খবর দিলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান সারাক্ষণ বার্তাকে জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই।। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ বা কারা এতে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।”

স্থানীয় সাংবাদিক মহল ও নাগরিক সমাজ এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আবুল হাইয়ের মৃত্যুতে রুহুল আমিন শিকদারের গভীর শোক প্রকাশ

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা।

আপডেট সময় : ০৯:০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫