ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত।

ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ মুহাম্মাদ নাইমুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। তিনি তাঁর বক্তব্যে দেশের সাম্প্রতিক দুঃসহ পরিস্থিতি তুলে ধরেন। দেশের নানা স্থানে ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন। গাজীপুরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক হানাহানির কারণে মানুষের মৃত্যু ও আহতের সংখ্যা আশঙ্কাজনক মাত্রায় বেড়েছে। তিনি দেশের রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী এবং ঝালকাঠি-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী।

প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ আল-আমিন। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা শাখার সম্মানিত সভাপতি হাফেজ আলমগীর হোসেন, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. ফয়জুল হক, মাওলানা মোহাম্মদ মোক্তার আহমেদ, ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খান, মাওলানা হাফেজ ক্বারি ইব্রাহিম আল হাদী, আলহাজ্ব মোঃ কামাল হোসেন তালুকদার, আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ অলিউল্লাহ সরদার প্রমুখ।

সমাবেশে বর্তমান রাজনৈতিক সংকট, সন্ত্রাস ও অনিয়ম প্রতিরোধে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত।

আপডেট সময় : ১২:৪২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫