ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

ফুলবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিক পরিবারের উপর নৃশংস হামলা, গ্রেপ্তার এক।।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৩৪৬ জন সংবাদটি পড়েছেন

ফুলবাড়িয়া উপজেলার বরুকা মধ্যপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ফুলবাড়িয়া প্রতিদিন ডটকম পত্রিকার সম্পাদক ড. জাহাঙ্গীর আলম (৩২) ও তার পরিবারের উপর গত ৭ আগস্ট নৃশংস হামলার ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রসস্ত্রসহ দা ও রড দিয়ে সাংবাদিকসহ তার বাবা-মা ও ভাইকে নির্মমভাবে কুপিয়ে আহত করা হয়।হামলাকারীরা জাহাঙ্গীর আলমের বাড়িতে হামলা চালিয়ে তার মাথা ও পায়ে দা দিয়ে কোপ দিয়ে আহত করার পাশাপাশি রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। বাবা আব্দুল কদ্দুছ, মা রোকেয়া বেগম ও ভাই রানা মন্ডল তাদের বারণ করলেও তারা নৃশংসভাবে তাদেরও কুপিয়ে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়, বাবা-মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়। বর্তমানে সাংবাদিক জাহাঙ্গীর আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, সাংবাদিক পরিবারের সঙ্গে প্রতিবেশী সোরহাব আলী ও তার গোষ্ঠীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই দিন সকালে সোরহাব আলী ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহ হামলা চালায়।

ঘটনার পর জাহাঙ্গীর আলম ফুলবাড়িয়া থানায় ৮ জন এবং অজ্ঞাত ৪ জনকে আসামী করে হত্যা চেষ্টার একটি মামলা (নং ০৩/২৫) দায়ের করেন। পুলিশ শুক্রবার সকালে মারুফ নামের একজনকে গ্রেপ্তার করেছে এবং অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলছে।

ফুলবাড়িয়া থানার ওসি মোঃ রুকনুজ্জামান সারাক্ষণ বার্তাকে জানান, পূর্ব বিরোধের জের ধরে সাংবাদিক ও তার পরিবারের উপর হামলা করা হয়েছে। ঘটনার পর মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্মরক্ষার্থে এই ধরনের নৃশংস হামলা বন্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক মহল।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

ফুলবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিক পরিবারের উপর নৃশংস হামলা, গ্রেপ্তার এক।।

আপডেট সময় : ১২:৩১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫