ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর জাতীয়তাবাদী ব্যাটারী চালিত থ্রি-হুইলারযান শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন আবুল হাসান খান
লালমনিরহাটে সাংবাদিক ও তাঁর মায়ের ওপর সশস্ত্র হামলা, একজন গ্রেপ্তার

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৩০৯ জন সংবাদটি পড়েছেন

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢগাছ গ্রামে স্থানীয় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির ও তাঁর মা সামসুন্নাহার বেগম লুসির ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হেলাল ও তাঁর মা দুজনেই আহত হন। পুলিশ ইতোমধ্যে সোহরাব আলী নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা যায়, সেদিন রাতে পেশাগত কাজে শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন হেলাল কবির। পথে স্থানীয় মকবুল হোসেন, তাঁর চার ছেলে এবং আরও কয়েকজন মিলে তাঁর পথরোধ করে। পূর্বশত্রুতার জেরে তারা লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি পেটায় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

ছেলের আর্তচিৎকার শুনে তাঁর মা সামসুন্নাহার বেগম ছুটে এলে হামলাকারীরা তাকেও মারধর করে আহত করে।

পরে স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর হেলাল কবির বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরন্নবী জানান, মামলার পরপরই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। সহকর্মীরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাঁরা মনে করছেন, এ ধরনের সশস্ত্র হামলা শুধু ব্যক্তি নয়, গণমাধ্যমের স্বাধীনতার ওপরও হুমকি।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯

লালমনিরহাটে সাংবাদিক ও তাঁর মায়ের ওপর সশস্ত্র হামলা, একজন গ্রেপ্তার

লালমনিরহাটে সাংবাদিক ও তাঁর মায়ের ওপর সশস্ত্র হামলা, একজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫