ঢাকা ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ। গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের তার চুরি, রাতে আতঙ্ক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার। গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজির। মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটলুর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।  সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক। ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার। অনিয়ম ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসের ডিডি শাহজাহান কবির বদলি, স্থলাভিষিক্ত হালিমা খাতুন। পুলিশ দাঁড়িয়ে, নারী আক্রান্ত—রাষ্ট্র তখন কোথায়? খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ।

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী মালামালসহ তিনজন আটক

যশোর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামালসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১০ আগস্ট ২০২৫) সীমান্তবর্তী বেনাপোল, মাসিলা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় ৪৯ বিজিবির যৌথ অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মধুপুর গ্রামের মো. তুহিন হোসেন (৩৪), যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের ইসমাইল হোসেন (২৬)তৌহিদুল ইসলাম (২৪)। তুহিন হোসেনকে যশোর কোতোয়ালী মডেল থানায় এবং অপর দুইজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিদেশী মদ, ফেন্সিডিল, ভারতীয় শাড়ি, মোবাইল ফোন, হ্যান্ড ব্যাগ, কসমেটিক্স, পোশাক সামগ্রী, জিরা, কীটনাশক, ঔষধ, ভারতীয় রুপি ও খাদ্য সামগ্রী। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ ৭৮ হাজার ৯৩৪ টাকা

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের ধারাবাহিকতায় এই সফলতা এসেছে। সীমান্ত এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে এবং মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ।

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী মালামালসহ তিনজন আটক

আপডেট সময় : ১২:৫১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫