ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ।

ঠাকুরগাঁওয়ে সেনা অভিযানে ২১ বোতল ফেন্সিডিলসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা আটক

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেষপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২১ বোতল ফেন্সিডিলসহ সেলিম রেজা (২৭) নামে গেজেটভুক্ত এক জুলাই যোদ্ধাকে আটক করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাসায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে খুরশেদ আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় খুরশেদের ছেলে সেলিম রেজার শয়নকক্ষ থেকে ২১ বোতল ফেন্সিডিল, দুটি মোবাইল ফোন ও নগদ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে সেনাবাহিনী তাকে থানায় হস্তান্তর করে। আটক সেলিম সাংবাদিকদের কাছে স্বীকার করেন যে তিনি একজন তালিকাভুক্ত জুলাই যোদ্ধা এবং সরকারের সব ধরনের সুবিধা গ্রহণ করেছেন।

ওসি সারোয়ারে আলম খান বলেন, সে যে একজন জুলাই যোদ্ধা, তা নিশ্চিত হওয়া গেছে এবং তার কার্ডও পাওয়া গেছে। তবে সে একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লিমন আহম্মেদ

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ।

ঠাকুরগাঁওয়ে সেনা অভিযানে ২১ বোতল ফেন্সিডিলসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা আটক

আপডেট সময় : ০১:১৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫