ঢাকা ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ।

ঠাকুরগাঁওয়ে প্রাইভেট কার দুর্ঘটনায় চারজন গুরুতর আহত

ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের খড়িবাড়ি এলাকায় বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) দুপুরে একটি সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা চারজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে একটি প্রাইভেট কার দ্রুত গতিতে ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা চার যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, আহতরা পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় তদন্ত চলছে।

লিমন আহম্মেদ

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ।

ঠাকুরগাঁওয়ে প্রাইভেট কার দুর্ঘটনায় চারজন গুরুতর আহত

আপডেট সময় : ১২:৩৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫