ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ।

হরিপুরে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলে আনোয়ার হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন উপজেলার দেহট্ট গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।

হরিপুর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মণ্ডল জানান, আনোয়ার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাদক কেনার টাকার জন্য বাবা-মা ও স্ত্রীকে গালাগালি, মারধর ও জিনিসপত্র ভাঙচুর করত। এ অবস্থায় পরিবার অতিষ্ঠ হয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনোয়ারের মা গত মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে আটক করে।

পরদিন বুধবার (১৩ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আনোয়ার হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর পুলিশ তাকে কারাগারে প্রেরণ করে।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ।

হরিপুরে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ১২:৫৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫