ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
লোডশেডিংয়ের অন্ধকারে বাংলাদেশ: বিদ্যুৎ সংকট নয়, এটি ভবিষ্যৎ পরিকল্পনার পরীক্ষা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ। গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের তার চুরি, রাতে আতঙ্ক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার। গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজির। মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটলুর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।  সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক। ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার। অনিয়ম ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসের ডিডি শাহজাহান কবির বদলি, স্থলাভিষিক্ত হালিমা খাতুন। পুলিশ দাঁড়িয়ে, নারী আক্রান্ত—রাষ্ট্র তখন কোথায়?

দেশে ফিরেছেন ৩২৩৭০ হাজি

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ২৮৪ জন সংবাদটি পড়েছেন

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বুধবার (১৮ জুন) রাত পর্যন্ত ৩২ হাজার ৩৭০ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৯৫ এবং বেসরকারি ব্যবস্থাপনার ২৭ হাজার ৭৭৫ জন দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ১১ হাজার ৭৪২, সৌদি পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে ১৩ হাজার ৮৪৯ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটে ৬ হাজার ৭৭৯ জন দেশে ফিরেছেন। মোট ৮২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে ৩০টি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, ৩৫টি সাউদিয়ার এবং ১৭টি ফ্লাইনাস এয়ারলাইন্সের।

এদিকে, সৌদি আরব বাংলাদেশি হাজিদের জন্য স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রযুক্তি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটির মেডিকেল সেন্টারগুলো এখন পর্যন্ত ৫৯ হাজার ৫৩০টি অটোমেটেড প্রেসক্রিপশন ইস্যু করেছে এবং আইটি হেল্পডেস্কগুলো ২২ হাজার ৭৫৫টি সেবা প্রদান করেছে।

এখন পর্যন্ত ৩৪ জন বাংলাদেশি সৌদি আরবে মারা গেছেন। তাদের মধ্যে ২৬ জন পুরুষ এবং ৮ জন নারী। এদের মধ্যে ২২ জন মক্কায়, ১১ জন মদিনায় এবং ১ জন আরাফায় মারা গেছেন।

সৌদি আরবের সরকারি হাসপাতালগুলো এ পর্যন্ত ২৬৮ জন বাংলাদেশিকে চিকিৎসা সেবা দিয়েছে। এদের মধ্যে এখনো ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে এ বছরের হজ কার্যক্রম শুরু হয় এবং ৩১ মে শেষ হয়। সৌদি আরব থেকে দেশে ফেরার কার্যক্রম ১০ জুন শুরু হয়েছে এবং তা ১০ জুলাই পর্যন্ত চলবে।

Tag :
About Author Information

লোডশেডিংয়ের অন্ধকারে বাংলাদেশ: বিদ্যুৎ সংকট নয়, এটি ভবিষ্যৎ পরিকল্পনার পরীক্ষা।

দেশে ফিরেছেন ৩২৩৭০ হাজি

আপডেট সময় : ০৫:৩৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫