ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

ফরিদপুরে ১ কোটি ৩৫ লক্ষ টাকার চাল,গম,আত্মসাৎঃ সাবেক জেলা খাদ্য কর্মকর্তা কারাগারে। 

রবিবার (৩১ আগস্ট) বিকেলে ফরিদপুর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক জিয়া হায়দার তার জামিন আবেদন নামঞ্জুর করে সাবেক জেলা খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামান(৪৫) কে কা-রা-গারে পাঠানোর আদেশ দেন।

দুদক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১১ এপ্রিল ফরিদপুর দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার বাদী হয়ে একটি মাম/লা করেন। মাম*লায় আ*সামি করা হয় সাবেক জেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুজ্জামান (৪৫)ও বোয়ালমারীর উপ-খাদ্য পরিদর্শক সানোয়ার হোসেনকে। অভিযোগপত্রে বলা হয়, এক কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৫০১ টাকার চাল, ধান ও গম আত্মসাৎ করেছেন তারা।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক ইমরান আকন জানান, কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী চার্জশিট দাখিল করা হয়েছে। প্রাথমিকভাবে তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আসামি তারিকুজ্জামান আদালতে জামিন চাইলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর আসামি সানোয়ার হোসেন বর্তমানে পলাতক রয়েছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

ফরিদপুরে ১ কোটি ৩৫ লক্ষ টাকার চাল,গম,আত্মসাৎঃ সাবেক জেলা খাদ্য কর্মকর্তা কারাগারে। 

আপডেট সময় : ১১:২৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫