ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনী অধিকার: নীতিমালার ব্যাখ্যা, বৈষম্যের প্রশ্ন ও সমাধানের পথ। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : ১জনের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন সাজা, ৪জন খালাস সাড়ে ৪ লাখ টাকা পাবেন সেই গৃহবধূ। নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি বই ও খাতা বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক এর বিরুদ্ধে। ধামরাইয়ে অবৈধ টায়ার পোড়ানোর কারখানা: বিষাক্ত কালো ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন। কচুয়ায় গাছ কাটতে গিয়ে ১২ বছরের শিশুর মৃত্যু, বিচার দাবি পরিবারের। নেত্রকোণায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৭তম ‎মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  ঘাঘটের ভাঙনে ঝুঁকিতে শহররক্ষা বাঁধ: পরিদর্শনে জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নেওয়ার নির্দেশ। শিক্ষা নিয়ে রাজনীতি নয়, জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা হোক। হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রেস রিলিজ ! ‘উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) খন্দকার মোঃ আহসানুল হককে বাধ্যতামূলক অবসর প্রদান” , রূপপুর গ্রীণসিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগ প্রমাণিত।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৬ জন সংবাদটি পড়েছেন

পাবনার রূপপুর গ্রীণসিটি প্রকল্পের কাজে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় গণপূর্ত অধিদপ্তরের ‘উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) খন্দকার মোঃ আহসানুল হককে ‘বাধ্যতামূলক অবসর’ প্রদান করে প্রজ্ঞাপন জারী করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

খন্দকার মোঃ আহসানুল হক, উপ-সহকারী প্রকৌশলী (ই/এম), রাজশাহী গণপূর্ত সার্কেলে কর্মরত থাকা অবস্থায় রূপপুর গ্রীণসিটি প্রকল্পের (২০১৯ সালে নির্মাণাধীন) ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি ঐ সময়ে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়। উক্ত বিষয়ে ১৯/০৫/২০১৯ তারিখে গণপূর্ত অধিদপ্তর এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে গঠিত পৃথক তদন্ত কমিটি কর্তৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে প্রকল্পের কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি প্রমাণিত হয়েছে। পরবর্তীতে বিভাগীয় তদন্তেও “অসদাচরণ’ এর অভিযোগ সন্দেহতাতীত প্রমাণিত হয়েছে।

তদন্ত কমিটির সুপারিশ মোতাবেক অস্বাভাবিক ব্যয়ের প্রাক্কলন প্রস্তুতের সাথে সরাসরি জড়িত থেকে দায়িত্ব পালনে অবহেলা করায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ উপবিধি (খ) অনুযায়ী “অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় খন্দকার মোঃ আহসানুল হককে ‘অসদাচরণ’ এর অভিযোগে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পরামর্শ মোতাবেক সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (খ)অনুযায়ী তাকে ‘বাধ্যতামূলক অবসর প্রদান’ গুরুদণ্ড প্রদান করা হয়েছে।

উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) খন্দকার মোঃ আহসানুল হকের বিরুদ্ধে রুজুকৃত বিভাগীয় মামলার বিষয়ে তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের পরামর্শ গ্রহণপূর্বক এবং রাষ্ট্রপতির আদেশক্রমে ০৭/০৯/২০২৫ তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক আদেশের মাধ্যমে গুরুদন্ড প্রদান করা হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনী অধিকার: নীতিমালার ব্যাখ্যা, বৈষম্যের প্রশ্ন ও সমাধানের পথ।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রেস রিলিজ ! ‘উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) খন্দকার মোঃ আহসানুল হককে বাধ্যতামূলক অবসর প্রদান” , রূপপুর গ্রীণসিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগ প্রমাণিত।

আপডেট সময় : ১০:৩৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫