ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
লোডশেডিংয়ের অন্ধকারে বাংলাদেশ: বিদ্যুৎ সংকট নয়, এটি ভবিষ্যৎ পরিকল্পনার পরীক্ষা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ। গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের তার চুরি, রাতে আতঙ্ক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার। গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজির। মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটলুর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।  সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক। ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার। অনিয়ম ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসের ডিডি শাহজাহান কবির বদলি, স্থলাভিষিক্ত হালিমা খাতুন। পুলিশ দাঁড়িয়ে, নারী আক্রান্ত—রাষ্ট্র তখন কোথায়?

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৫০১ জন সংবাদটি পড়েছেন

চট্টগ্রামের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও এক গণমাধ্যমকর্মীর মধ্যে টানাপোড়ন এবং চাঁদা দাবির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক নারী সাংবাদিক এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির রায়হান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী নারী সাংবাদিক গনপূর্তের নির্বাহী প্রকৌশলী জহির রায়হানের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ বিষয়ে প্রকৌশলী জহির রায়হান  গণমাধ্যমকে জানান, আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। বেসরকারি টেলিভিশনের  নারী  সাংবাদিক আফসানা নুর নওশীন আমার কাছে গণপূর্তের নানা কাজ চেয়েছিল, আমি কাজ দিতে অস্বীকৃতি জানালে সে আমাকে হয়রানি করতে থাকে। এখন সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

এ বিষয়ে চট্টগ্রাম ঠিকাদার সমিতির পক্ষ থেকেও উঠে এসেছে গুরুত্বপূর্ণ অভিযোগ। সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল্লাহ টিটু  বলেন, “গণপূর্তে কাজ করতে গেলে আমরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছি। বেসরকারি  টেলিভিশনের  নারী সাংবাদিক আফসানা নুর নওশীন নিজেকে  গণমাধ্যমকর্মী দাবি করে বিভিন্ন কাজ আদায়ের চেষ্টা করেছেন। আমরা এর প্রতিকার চাই।

সমিতির সাধারণ সম্পাদক মাহফুজ বলেন, সাংবাদিকতার নাম ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা আদায়ের চেষ্টা করা হচ্ছে, যা খুবই দুঃখজনক। এভাবে প্রকৃত সাংবাদিকদের সম্মান নষ্ট হচ্ছে।”আমরা চাই তিনি যাতে আর কখনো আমাদের  এরকম হয়রানি না করেন।

বিষয়টি নিয়ে জানতে আফসানা নুর নওশীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

ঘটনাটি নিয়ে চট্টগ্রামের সাংবাদিক সমাজ এবং নাগরিক সমাজ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলছেন, “সাংবাদিকতার নামে যদি কেউ ব্ল্যাকমেইলিংয়ের মতো কাজ করে,তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো সাংবাদিককে হেয় করতে চায়, তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

Tag :
About Author Information

Sanjib Das

লোডশেডিংয়ের অন্ধকারে বাংলাদেশ: বিদ্যুৎ সংকট নয়, এটি ভবিষ্যৎ পরিকল্পনার পরীক্ষা।

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

আপডেট সময় : ০৮:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫