ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

গুম প্রতিরোধে শীঘ্রই আইন প্রণয়ন করা হবে: আইন উপদেষ্টা

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৩৬৭ জন সংবাদটি পড়েছেন

দ্রুততম সময়ের মধ্যে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এতে গুমের মতো মানবতাবিরোধী অপরাধের মাত্রা কমে আসবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে কমনওয়েলথ চার্টার যুব কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, কমনওয়েলথ চার্টারের গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ বিবেচনায় নিয়ে এরইমধ্যে বেশ কিছু আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি বিচারিক প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিতা আওতায় আনতে আদালতগুলো পুরোপুরি ডিজিটাল করার উদ্যোগ নেয়া হয়েছে। সেই সঙ্গে বিচারক নিয়োগে স্বচ্ছতা এবং মেধাবৃত্তিক নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) যুগপোযোগী করার জন্য কাজ করছে সরকার। এরইমধ্যে আইনটির খসড়াও তৈরি করা হয়েছে। দ্রুতই তা প্রণয়ন করা হবে।

এ সময় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনও রাজনৈতিক কর্মসূচি বা আন্দোলন ছিল না উল্লেখ করে তিনি বলেন, এটি গুম, হত্যা, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের গণ জাগরণ ছিল।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

গুম প্রতিরোধে শীঘ্রই আইন প্রণয়ন করা হবে: আইন উপদেষ্টা

আপডেট সময় : ১১:০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫