ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
রিয়াদে ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম: তিন পক্ষের সাথে প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক আধুনিক ও উন্নত রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: রেলমন্ত্রী মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ অসুস্থতায় অসহায় রনি, অপারেশন সম্ভব নয়—সাহায্যের আবেদন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পূজামণ্ডপভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠনের আহ্বান বিএনপির। ঠাকুরগাঁওয়ে বিএনপির ভোটও দাঁড়িপাল্লায় পড়বে: রাশেদ প্রধান নেত্রকোনায় মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল সম্পাদকসহ ৪ জন আটক, আদালতে প্রেরণ নারায়ণগঞ্জের ফতুল্লার “কোবরা গ্রুপ/ সোহেল গ্রুপ” এর প্রধান শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট ১৫ মামলার আসামী সোহেল খন্দকার’কে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেফতার করেছে এসআরবি-১১” কুমার নদের বুকে বৈতরণীর বিজয়কেতন! ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট
ঢাকাসহ সারা দেশে পর্যবেক্ষণ কমিটি গঠন ও পূজামণ্ডপ পরিদর্শনের সিদ্ধান্ত।

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পূজামণ্ডপভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠনের আহ্বান বিএনপির।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২৯ জন সংবাদটি পড়েছেন

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে দেশের জেলা, মহানগর, উপজেলা ও পৌর পর্যায়ে পূজা পর্যবেক্ষণ কমিটি গঠন এবং প্রতিটি পূজামণ্ডপকেন্দ্রিক স্বেচ্ছাসেবক দল তৈরির আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর,২০২৬) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির প্রথম সভায় এ আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সভায় দেশব্যাপী আনন্দ-উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়।

সভায় বলা হয়, বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা দলের অঙ্গীকার। ঈদ, দুর্গাপূজা, বড়দিন ও বুদ্ধপূর্ণিমাসহ সব ধর্মের মানুষের ধর্মীয় উৎসব বাংলাদেশের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এসব উৎসবের মর্যাদা রক্ষা এবং প্রত্যেক নাগরিকের নির্বিঘ্নে ধর্ম পালনের পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।

সভায় জানানো হয়, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজা উপলক্ষে ইতিমধ্যে দেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকেরা নিজ নিজ বিভাগে কার্যক্রম সমন্বয় করছেন।

পূজা উদযাপন নির্বিঘ্ন করতে স্থানীয় পর্যায়ে পর্যবেক্ষণ কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করে সভায় বলা হয়, এসব কমিটিতে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করে নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং উৎসবের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সভায় প্রতিটি পূজামণ্ডপে সরকারি সহায়তা হিসেবে চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদান চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা নির্ধারণ এবং দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোসহ সরকারের বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানানো হয়।

এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে সরকারের সার্বিক কার্যক্রমে বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পর্যায়ক্রমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজা উদযাপন কমিটিগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তও গৃহীত হয়।

সভা শেষে পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকন এমপি ও সদস্যসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে কমিটির সদস্যরা রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজা উদযাপন ও প্রস্তুতির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। রামকৃষ্ণ মিশনের মহারাজ অম্বেশানন্দ মহারাজ প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং পূজার প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাস, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও জন গোমেজ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এমপি, রমেশ দত্ত, দেবাশীষ রায় মধু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক পার্থ দেব মণ্ডল, ছাত্রদলের সাবেক সহসভাপতি জয়দেব রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসসহ পর্যবেক্ষণ কমিটির অন্যান্য সদস্য।

পর্যবেক্ষণ কমিটিতে সংশোধন

দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পর্যবেক্ষণ কমিটিতে পূর্বে সংশোধন আনা হয়েছে। সংশোধিত কমিটিতে মিল্টন বৈদ্যর পরিবর্তে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধুকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের আমলে প্রথম দুর্গাপূজা আনন্দ-আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানানো হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

রিয়াদে ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম: তিন পক্ষের সাথে প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

ঢাকাসহ সারা দেশে পর্যবেক্ষণ কমিটি গঠন ও পূজামণ্ডপ পরিদর্শনের সিদ্ধান্ত।

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পূজামণ্ডপভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠনের আহ্বান বিএনপির।

আপডেট সময় : ০৮:১৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬