ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

মাদারীপুরে ত্রিভুজ প্রেম সংক্রান্ত ঘটনার জেরে সংঘর্ষ। নারীসহ আহত ১২।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৩৫৭ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুর রাজৈর উপজেলায় প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার পাখুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাখুল্লার পরিমল বালার স্কুলপড়ুয়া মেয়ে হ্যাপী হালদারের সঙ্গে একই এলাকার রনজিত বালার নাতি ও সদর উপজেলার জালালপুরের বিপুল হালদারের ছেলে সত্যজিং হালদারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে দুই পরিবারের মধ্যে উত্তেজনা ও কথা কাটাকাটি চলছিল।

এর জের ধরে সোমবার দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ ১২ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ খান বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” প্রেমঘটিত সংঘর্ষ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। সচেতন মহলের ধারণা,যুব সমাজকে প্রকৃত শিক্ষার আওতায় আনতে না পারলে এ ধরনের ন্যাক্কারজনক সামাজিক অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে ত্রিভুজ প্রেম সংক্রান্ত ঘটনার জেরে সংঘর্ষ। নারীসহ আহত ১২।

আপডেট সময় : ১১:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫