ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। মাদক ও অস্ত্র ব্যবসায়ী নাসির-সুমন চক্রের মিথ্যা অপহরণ মামলার বাদি সাক্ষী,লাপাত্তা। ডুমুরিয়ায় দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে তীর্থ ফৌজদার অভিযুক্ত। মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’র আত্মপ্রকাশ: সভাপতি শাহিনুর, সম্পাদক রবি। সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি। তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক!

সরিয়ে দেওয়া হচ্ছে বিমানের পরিচালক ক্যাপ্টেন তাসমিনকে।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৮৭ জন সংবাদটি পড়েছেন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশনস পরিচালক ক্যাপ্টেন তাসমিন দোজাকে তার নিয়োগের এক বছরের মধ্যেই পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। রাষ্ট্রায়ত্ত এই এয়ারলাইন্সের ইতিহাসে প্রথম নারী ফ্লাইট অপারেশনস পরিচালক হিসেবে গত বছর দায়িত্ব নিয়েছিলেন তিনি।

বিমান কর্তৃপক্ষ গত বছরের ১৪ অক্টোবর তাকে এই পদে নিয়োগ দেয়। এর আগে তিনি এয়ারলাইন্সটির ফ্লাইট অপারেশনস প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর কমার্শিয়াল পাইলটের লাইসেন্স নেন ক্যাপ্টেন দোজা। এই পদে আসার আগে তিনি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের প্রশিক্ষক ছিলেন। এছাড়া বোয়িং ৭৩৭ এর ফ্লিট প্রধান ও প্রশিক্ষক এবং ফকার এফ-২৮ এর প্রশিক্ষক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

বিমান সূত্র জানিয়েছে, সাধারণত এই পদে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। কিন্তু ক্যাপ্টেন তাসমিনের ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই তাকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছ। বিমানের উপ-মহাব্যবস্থাপক মাসুদ বরখাস্ত।এয়ারলাইন্সের একটি সূত্র জানায়, বিমানের প্রভাবশালী কয়েকজন পাইলট এই পদে নিয়োগ পেতে তদবির করছেন। এই তালিকায় ক্যাপ্টেন আমিনুল ইসলাম, ক্যাপ্টেন সাজিদ ও ক্যাপ্টেন তানভীর খুরশিদের নাম রয়েছে।

সূত্রটি আরও বলছে, এই পাইলটেরা ‘বিগত ফ্যাসিস্ট সরকারের’ আমলে গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং সরকারের পতনের পরও তারা বিমানে প্রভাব বিস্তার করে চলেছেন।

তাদের মধ্যে ক্যাপ্টেন আমিনুল বিগত সরকারের সময়ে পরিচালক (পরিকল্পনা) পদে ছিলেন। ক্যাপ্টেন সাজিদ ও ক্যাপ্টেন তানভীরের চাকরির মেয়াদ দুই বছরেরও কম আছে।

সোমবার এই তিনজনের নাম বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে পাঠানো হয়েছে।

বিমানের একটি সূত্র বলছে, অতীতে ফ্লাইট অপারেশনস পরিচালক পদে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হলেও এবার জ্যেষ্ঠতাকে প্রাধান্য দিয়ে এই তিনজনের নাম পাঠানো হয়েছে। তাদের মধ্য থেকেই একজনকে বিমানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চূড়ান্তভাবে নিয়োগ দেবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

সরিয়ে দেওয়া হচ্ছে বিমানের পরিচালক ক্যাপ্টেন তাসমিনকে।

আপডেট সময় : ১০:৩৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫