ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। মাদক ও অস্ত্র ব্যবসায়ী নাসির-সুমন চক্রের মিথ্যা অপহরণ মামলার বাদি সাক্ষী,লাপাত্তা। ডুমুরিয়ায় দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে তীর্থ ফৌজদার অভিযুক্ত। মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’র আত্মপ্রকাশ: সভাপতি শাহিনুর, সম্পাদক রবি। সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি। তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক!

শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২৭১ জন সংবাদটি পড়েছেন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা ও বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ তুলে প্রতিকারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী রিয়েল এস্টেট ব্যবসায়ী সফিকুল ইসলাম।

শনিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এসময় ফ্ল্যাটের একাধিক ক্রেতা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ব্যবসায়ী সফিকুল ইসলাম বলেন, ধানমন্ডি ২৬ নম্বর এলাকায় ছয়তলা ভবনের কাজ চলমান অবস্থায় গত ১৮ মাস আগে হঠাৎ কাজ বন্ধ করে দেওয়া হয়। ৭ম তলার কলাম ঢালাই পর্যন্ত আনুমানিক ৪ কোটি ২৬ লাখ টাকা ব্যয় হয়। এমনকি জমির মালিকদের ব্যবহৃত ফ্ল্যাটের বিল পরিশোধ করা হলেও এখন পর্যন্ত পাওনা টাকা ফেরত পাচ্ছেন না বলে উল্লেখ করেন তিনি।

এর নেপথ্যে শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সিদ্দিকুর রহমানকে ইন্ধনদাতা উল্লেখ করে সিদ্দিকসহ তার ব্যবসায় বাধাদানকারীদের শাস্তি দাবি করেন সফিকুল ইসলাম। তিনি জানান, গত ১০ বছর প্রবাসে থেকে কষ্টার্জিত টাকা দিয়ে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেন এবং সুনামের সঙ্গে অনেক স্থাপনা তৈরি করে হস্তান্তর করছেন। বর্তমানে তিনি কলাবাগানে একটি ছয়তলা ভবন নির্মাণ করেছেন। গত চার বছর আগে জমির মালিকের অনুরোধে দ্বিতীয় তলায় দুটি ও চতুর্থ তলায় দুটি ফ্ল্যাট রেডি করে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন।

সফিকুল ইসলাম জানান, গত ১৮ মাস আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সিদ্দিকুর রহমানের প্ররোচনায় হঠাৎ সাত তলার কাজ বন্ধ করে দেওয়া হয়। সাবেক বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান এ প্রজেক্টের মালিক রোজেন শাহরিয়ারের ভায়রা। সিদ্দিকুর রহমানের প্রভাব খাটিয়ে মিস্ত্রিদের অকথ্য ভাষায় গালাগাল এবং মারধর করে প্রজেক্ট থেকে বের করে দিয়ে চাঁদা দাবি করা হয় ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে তিনি স্থানীয়দের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি বলেও জানান।

এ অবস্থায় তিনি রাষ্ট্রের কাছে জীবনের নিরাপত্তা দাবি করেছেন। পাশাপাশি অবিলম্বে স্বৈরাচার শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সিদ্দিকুর রহমান ও তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শস্তি দাবি করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ।

আপডেট সময় : ০৯:১৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫