ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

মাদারীপুরের শিবচরে পুত্রের হাতে পিতা খুন।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৩০৫ জন সংবাদটি পড়েছেন

গতকাল ৯ নভেম্বর ,২০২৫ রবিবার  ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতের ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে শিবচর থানা পুলিশ। রোববার রাত ১২টার দিকে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পঞ্চগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মতি মিয়া (৫৫) চাপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়োহাটি এলাকার বাসিন্দা। তার নিজ ছেলে ফারুক মিয়া ও বাবা মাদারীপুরের শিবচরের বাঁশকান্দির বিভিন্ন এলাকায় কৃষাণ হিসেবে মানুষের জমিতে কাজ করতেন এবং একই স্থানে ঘর ভাড়া নিয়ে থাকতেন।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ নিয়ে বাবা ও ছেলের মধ্যে বিরোধ হয়। এরই জেরে রাতে বাবা ঘুমিয়ে পড়লে ছেলে ফারুক কোদাল দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। বিষয়টি স্থানীয়রা টের পেলে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ফারুককে আটক করে। পাশাপাশি নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ঘটনায় মামলা দায়ের শেষে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।

ওসি আরো জানান, পুত্রবধুর সাথে শ্বশুরের অনৈতিক সম্পর্ক রয়েছে সন্দেহ করে ছেলে ফারুক কয়েকদিন ধরে তার বাবাকে হত্যার পরিকল্পনা করে। শেষমেষ জমিতে ব্যবহৃত কোদাল দিয়ে রাতে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করে সে। প্রাথমিকভাবে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছে অভিযুক্ত। এদিকে হত্যাকান্ডে ব্যবহৃত কোদালটি জব্দ করেছে পুলিশ।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

মাদারীপুরের শিবচরে পুত্রের হাতে পিতা খুন।

আপডেট সময় : ০৪:০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫