ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার। স্ত্রী—সন্তান ও স্বজনদের নামে শত শত বিঘা জমি, শহরে বহুতল ভবন—মার্কেটসহ বিপুল সম্পদ দুদকে তদন্ত চলমান। শিক্ষাঙ্গন কি এখন অপরাধীদের নতুন টার্গেট? নিরাপত্তাহীন শিক্ষাপ্রতিষ্ঠান মানে অনিরাপদ ভবিষ্যৎ। শিক্ষকের প্রতি সহিংসতা: একটি ভাইরাল ছবি নয়, রাষ্ট্র ও সমাজের মূল্যবোধের আয়না। মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী। গণপূর্তের প্রধান প্রকৌশলীকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ: ‘তথ্য সন্ত্রাস’ নাকি অনিয়মের অনুসন্ধান? নেপথ্যে কি পদ দখলের সমীকরণ ? কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭। সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার। কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন।

‘সেবার+’ ব্যবহার করে ৭২টি প্রতিষ্ঠানের বাজেট প্রস্তুত করেছে সরকার: অর্থ উপদেষ্টা

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ৩১৯ জন সংবাদটি পড়েছেন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ অর্থ বিভাগে তাঁর কার্যালয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থাসমূহের বাজেট, প্রতিবেদন এবং মূল্যায়ন ডাটাবেস ‘সেবার+’(এসএবিআরই+) ব্যবহার করে চলতি বছরের জন্য ৭২টি প্রতিষ্ঠানের বাজেট প্রস্তুতির সফল সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

পূর্বে, অর্থ বিভাগ ৪৯টি সংস্থার বাজেট অফলাইনে প্রণয়ন করত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থাসমূহের আর্থিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই প্রতিষ্ঠানসমূহের বাজেট প্রণয়ন, ঋণ ও প্রচ্ছন্ন দায়ের হিসাবায়ন, বিশ্লেষণসহ সার্বিক ব্যবস্থাপনা ও মূল্যায়নের জন্য ‘স্টেট-ওন এন্টারপ্রাইজেস এন্ড অটোনোমাস বডিস বাজেট, রিপোর্টিং এন্ড ইভালুয়েশন ডাটাবেইজ’ (সেবার+) সফটওয়ার ব্যবহার করছে সরকার।

বর্তমানে অনলাইন ডাটাবেইজের মাধ্যমে সরকার পর্যায়ক্রমে দেশের প্রায় চার শতাধিক রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে ‘সেবার+’ ডাটাবেইজের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে।

‘সেবার+’ হলো অর্থ বিভাগের মনিটরিং সেল প্রণীত একটি অনলাইন ডাটাবেইজ সিস্টেম, যার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থাসমূহের বাজেট প্রস্তুত, সংস্থাসমূহের ঋণ ও প্রচ্ছন্ন দায়ের হিসাবায়ন, রিপোর্টিং ও সার্বিক কর্মকৃতির মূল্যায়ন করা হয়।

এই সিস্টেমের লক্ষ্য হলো বাজেট প্রস্তুত, সম্পদ ও দায়ের সঠিক হিসাবায়ন, মূল্যায়ন এবং প্রতিবেদন প্রক্রিয়াকে অনলাইন মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সহজতর করার মাধ্যমে স্বচ্ছতা, দক্ষতা ও সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ‘সেবার+’ বিগত অর্থবছরে ১২টি প্রতিষ্ঠানে পাইলটিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করে। চলতি ২০২৪-২৫ অর্থবছর এটি ৭২টি সংস্থার বাজেট প্রস্তুতসহ ১০১ সংস্থার ঋণ ও প্রচ্ছন্ন দায়ের হিসাবায়নের পাশাপাশি সরকারের আর্থিক ঝুঁকি নিরূপণ ও ২০টি সংস্থার কর্মকৃতি মূল্যায়নে তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণে প্রধান ভূমিকা পালন করছে।

‘সেবার+’ এর সঙ্গে ‘আইবাস++’ এর এপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) থাকায় জাতীয় আর্থিক রেকর্ডের মধ্যে স্বয়ংক্রিয় ডেটা বিনিময় সম্ভব হয়। এর ফলে সমন্বয় নিশ্চিত হয়, কাজের পুনরাবৃত্তি কমে এবং আর্থিক প্রবাহের প্রকৃত তথা রিয়েল-টাইম নজরদারি সহজ হয়।

চলতি অর্থবছরে ৭২টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থা ‘সেবার+’ এর মাধ্যমে বাজেট দাখিল করেছে। অফলাইন থেকে অনলাইন ব্যবস্থায় রূপান্তরের ফলে বাজেট প্রক্রিয়া নির্ভুল হয়েছে এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার।

‘সেবার+’ ব্যবহার করে ৭২টি প্রতিষ্ঠানের বাজেট প্রস্তুত করেছে সরকার: অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ১০:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫