ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

নির্বাচনের প্রস্তুতি নিন, মানুষের ভালোবাসা জয় করুন: মির্জা ফখরুল

  • সারাক্ষণ ডেক্স
  • আপডেট সময় : ০২:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৩৩৩ জন সংবাদটি পড়েছেন

নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি নিন। মানুষের কাছে যান, সুন্দর ব্যবহারে মানুষের ভালোবাসা জয় করুন। আমাদের বিরুদ্ধে যাতে খারাপ কথা বলতে না পারে। জমি দখলবাজ, চাঁদাবাজ যাতে কেউ না বলতে পারে- এভাবেই চলতে হবে। সবাইকে সুন্দর হয়ে চলতে হবে। আপনারা ভালো করলেই জয় আমাদের নিশ্চিত।

সোমবার (৭ জুলাই) দুপুরে সিলেট বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, হাসিনা এমনি এমনি বা হঠাৎ করে পালায়নি। বহুদিনের আন্দোলন, বহু মানুষের রক্ত, কান্না, ত্যাগ ছিল। ১৭ বছর হাসিনা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। অনেক মিডিয়া বন্ধ করে দিয়েছিল। মানুষ কথায় কথায় হত্যা গুম করেছিল। আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। সবাই মিলে নতুন বাংলাদেশ গড়তে চাই। প্রয়োজন নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না।

তিনি বলেন, সিলেটের পুণ্যভূমিতে এলে মনে শান্তি আসে। তাই সুযোগ পেলেই এখানে ছুটে আসি। এই পুণ্যভূমি থেকেই ইসলামের আলো ছড়িয়েছিলেন হজরত শাহজালাল, শাহ পরান, ওলি-আউলিয়ারা। তারা সত্য ও সুন্দর প্রতিষ্ঠা করেছিলেন। তাছাড়া সিলেটে তারেক রহমানের শ্বশুরবাড়ি। তাই এখানে আমাদের প্রত্যাশাও বেশি।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. ইউনুসকে ধন্যবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ড. ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে নির্বাচন নিয়ে কথা হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

নির্বাচনের প্রস্তুতি নিন, মানুষের ভালোবাসা জয় করুন: মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫