ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
লোডশেডিংয়ের অন্ধকারে বাংলাদেশ: বিদ্যুৎ সংকট নয়, এটি ভবিষ্যৎ পরিকল্পনার পরীক্ষা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ। গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের তার চুরি, রাতে আতঙ্ক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার। গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজির। মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটলুর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।  সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক। ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার। অনিয়ম ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসের ডিডি শাহজাহান কবির বদলি, স্থলাভিষিক্ত হালিমা খাতুন। পুলিশ দাঁড়িয়ে, নারী আক্রান্ত—রাষ্ট্র তখন কোথায়?

ঘণ্টাঘর বাজারের পোস্ট অফিস এখন ভাঙা ঘর, নেই সেবার পরিবেশ

  • সারাক্ষণ ডেক্স
  • আপডেট সময় : ১২:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৪৫৯ জন সংবাদটি পড়েছেন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঐতিহ্যবাহী ঘন্টাঘর বাজারের পোস্ট অফিসটি স্বাধীনতার পূর্বে স্থাপিত হলেও বর্তমানে চরম অবহেলা ও অব্যবস্থাপনার কারণে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
মাটির তৈরি ভবনটি যেকোনো সময় ধসে প্রাণহানির আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পোস্ট অফিসটি এক সময় সাতনালা, নশরতপুর ও সাঁইতাড়া ইউনিয়নের প্রধান ডাক আদান-প্রদানের কেন্দ্র হলেও এখন তা কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
দেয়ালের কিছু অংশ ইতোমধ্যে ভেঙে পড়েছে, ঘরের দরজা ঘুনে খেয়ে গেছে, জানালাগুলো চুরি হয়ে গেছে, এবং ঘরটি বর্তমানে বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে।

পোস্ট অফিসে নেই কাজের পরিবেশ
অভিযোগ রয়েছে, পোস্ট অফিসের সব আসবাবপত্র পোস্টমাস্টার নিজ বাড়িতে নিয়ে গেছেন এবং অফিসটিতে বসার কোনো পরিবেশ নেই।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আনিসুল হক শাহ (৫৮) বলেন,

“আমরা ছোটবেলা থেকে এই পোস্ট অফিসটি দেখে আসছি। কিন্তু এর সংস্কারে কখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”

একজন নাম প্রকাশে অনিচ্ছুক প্রবীণ ব্যক্তি বলেন,

“পোস্ট অফিসে টাকা পাঠালে পোস্টমাস্টার অনেক সময় গ্রাহককে জানাতেন না। টাকা জমা রাখতেন, পরে জানাজানি হলে কিস্তিতে ফেরত দিতেন।”

পোস্টমাস্টার শাহজাহান আলী বলেন,

আমি একাধিকবার লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। অফিসের নিজস্ব জমি না থাকায় ভবন নির্মাণ হয়নি। এখন সরকারি কিছু চিঠি ছাড়া অন্য কোনো চিঠিপত্র তেমন আসে না, তাই ভবন সংস্কারের গুরুত্ব কম। গ্রাহকের টাকা আটকে রাখার অভিযোগও সঠিক নয়।

বিন্যাকুড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মসলেম উদ্দিন বলেন,

একসময় এখানে চিঠিপত্র লেনদেন ছিল নিয়মিত। এখনও মাঝেমধ্যে চিঠি আসে। পোস্ট অফিসটির অবস্থা ভয়াবহ রকম খারাপ, দ্রুত সংস্কার প্রয়োজন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

লোডশেডিংয়ের অন্ধকারে বাংলাদেশ: বিদ্যুৎ সংকট নয়, এটি ভবিষ্যৎ পরিকল্পনার পরীক্ষা।

ঘণ্টাঘর বাজারের পোস্ট অফিস এখন ভাঙা ঘর, নেই সেবার পরিবেশ

আপডেট সময় : ১২:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫