ঢাকা ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ।

বিরলে র‌্যাবের অভিযানে ১৯৮ বোতল ‘ফেয়ারডিল’সহ দুইজন আটক

  • সারাক্ষণ ডেক্স
  • আপডেট সময় : ১২:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ২৮৯ জন সংবাদটি পড়েছেন

দিনাজপুরের বিরল উপজেলায় র‌্যাব-১৩, সিপিসি-১ এর চলমান মাদকবিরোধী অভিযানে ‘ফেন্সিডিলের আদলে তৈরি’ নতুন ধরনের মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করেছে র‍্যাব। এসময় মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের বড় হিন্দুপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে জাহাঙ্গীর আলমের বাড়ির দক্ষিণ পাশ থেকে ১৯৮ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৮) এবং মৃত মহিনী চন্দ্র বর্মণের ছেলে ফাগু চন্দ্র বর্মণ (৪২)-কে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-১৩ জানায়, ‘ফেয়ারডিল’ নামে এই নতুন ধরনের মাদকদ্রব্য সম্প্রতি সীমান্ত এলাকা দিয়ে দেশে প্রবেশ করছে। এটি ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং তরুণদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‌্যাব আরও জানায়, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ।

বিরলে র‌্যাবের অভিযানে ১৯৮ বোতল ‘ফেয়ারডিল’সহ দুইজন আটক

আপডেট সময় : ১২:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫