ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা, আটক ২। ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড। ফেসবুকে প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন। কোনাবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, ৬০০ টাকার পাওনাকে ঘিরে সংঘর্ষ; ফয়সাল সরকারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ জন সদস্য গ্রেফতার। ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে এক সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২। নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার। মাতামুহুরী উপজেলা শাখা’র বদরখালী ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত। 

হ‌রিজন সম্প্রদা‌য়ের আলোকবর্তিকা ন‌ন্দিনী বিশ্ববিদ্যালয়ের অদম্য শিক্ষার্থী।

হ‌রিজন সম্প্রদা‌য়ের অদম‌্য মে‌য়ে ন‌ন্দিনী এখন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষ‌য়ের ছাত্রী।মেধার স্বাক্ষর রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন হরিজন সম্প্রদায়ের নন্দিনী বাঁসফোর গুঞ্জন ওরফে কিরন বাঁসফোর।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর গণ্ডি পেরিয়ে নিজের মেধার জোরে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব – এই কথাটিই যেন পুনরায় প্রমাণ করলেন নন্দিনী বাঁসফোর গুঞ্জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি এখন বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং’ বিভাগে পড়াশোনার সুযোগ পেয়েছেন। তার এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত সারা দেশের হরিজন সম্প্রদায়।

নন্দিনী বাঁসফোর গুঞ্জনের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পাওয়ার হাউজ এলাকায়। তার বাবার নাম রুবেল নাথ বাঁসফোর এবং মায়ের নাম শিল্পী রাণী বাঁসফোর। সাধারণ এক পরিবার থেকে উঠে আসা নন্দিনী শৈশব থেকেই অদম্য মেধার পরিচয় দিয়ে এসেছেন।

কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ই নয় বরং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও নিজের মেধাতালিকাভুক্ত করে ভর্তির সুযোগ অর্জন করেছিলেন তিনি। তবে সবদিক বিবেচনা করে নন্দিনী অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বেছে নেন এবং সেখানে ভর্তি সম্পন্ন করেন।

নন্দিনীর এই সাফল্যে তার পরিবার ও স্বজনদের মাঝে আনন্দের বন্যা বইছে। কমিউনিটির মুরব্বি ও সুধীজনরা বলছেন, নন্দিনীর এই অর্জন কেবল তার নিজের নয়, এটি পুরো হরিজন সম্প্রদায়ের জন্য এক অনুপ্রেরণার গল্প। তার এই যাত্রা আগামী দিনের শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং সাহস যোগাতে সাহায্য করবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নন্দিনী বাঁসফোর গুঞ্জন জানান, অনেক প্রতিকূলতা ও চ্যালেঞ্জ পার করে আজকের এই অবস্থানে আসতে হয়েছে। তার এই সাফল্যের পেছনে মা-বাবার অকুন্ঠ সমর্থন এবং নিজের কঠোর পরিশ্রমের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে তিনি দেশ ও সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান।

নন্দিনীর এই সাফল্যে হরিজন সম্প্রদায়ের তরুণেরা নতুন করে স্বপ্ন দেখার সাহস পাচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে নন্দিনী বাঁসফোর গুঞ্জন প্রমাণ করলেন, সুযোগ পেলে মেধার জোরে অসম্ভবকেও জয় করা যায়। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছে পুরো সম্প্রদায়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা, আটক ২।

হ‌রিজন সম্প্রদা‌য়ের আলোকবর্তিকা ন‌ন্দিনী বিশ্ববিদ্যালয়ের অদম্য শিক্ষার্থী।

আপডেট সময় : ০৬:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬