ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ।

হামে শিশু মৃত্যু। গ্রামীণ ব্যাংকের কাছে ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১০৮ জন সংবাদটি পড়েছেন

হামে আক্রান্ত হয়ে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় তার পরিবারের জন্য আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ দাবি করে গ্রামীণ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে তিন দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে

সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদের মাধ্যমে সোমবার (২৯ জুন) পাঠানো নোটিশে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মৃত শিশুর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

সাড়ে তিন মাসে হাম কাড়লো ৭ শতাধিক শিশুর প্রাণ

নোটিশদাতার দাবি, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সহকারী শাকিলের সাত মাস বয়সী ছেলে শিশু ২৬ মে হামে আক্রান্ত হয়ে মারা যায়। তার মৃত্যুর ঘটনায় দায়-দায়িত্ব নিরূপণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।

নোটিশের বিষয়ে আইনজীবী জুয়েল আজাদ বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বিগত অন্তর্বর্তী সরকারের অবহেলার কারণে হামে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে এবং এসব মৃত্যুর জন্য সরকারের দায় রয়েছে।

তিনি বলেন, ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি ব্যাংকটির সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকলেও পরোক্ষভাবে জড়িত। সে কারণেই গ্রামীণ ব্যাংকের কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ।

হামে শিশু মৃত্যু। গ্রামীণ ব্যাংকের কাছে ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ।

আপডেট সময় : ১২:২৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬