ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ময়মনসিংহে ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ২। দিনাজপুর বীরগঞ্জে ১০ নং মহনপুর ইউনিয়নে সেনপাড়া হরিবাসরে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।  রাউজানে হালদা নদীর মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ। ৩০ হাজার পিস ইয়াবা প্রাইভেটকারসহ যশোরে আটক ২। গণঅভ্যুত্থানের দুই বছর পরও এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক! কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র অসন্তোষঃ প্রধানমন্ত্রীর অনুশাসন মানছেন না বিসিক চেয়ারম্যান! নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে সুন্দরবনে প্রবেশ , ৫ জেলের শেষ ঠিকানা কারাগার। পূর্বধলায় নিজ শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগের দায়ে ভিকটিমের নিজ পিতা গ্রেফতার। ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন।

ময়মনসিংহে ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ২।

ময়মনসিংহ নগরীর ৩৬ বাড়ি কলোনি এলাকার একটি ভাড়া বাসা থেকে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রাজিব আহমেদ রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি সম্প্রতি ৩৬ বাড়ি কলোনি এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে তিনি ওই এলাকায় নতুন ভাড়াটিয়া হিসেবে ওঠেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা তাকে নিজ কক্ষে গলা কেটে হত্যা করে। ঘটনাস্থলে মরদেহের মাথার পাশে তিনটি মদের বোতল পাওয়া যায়। এছাড়া হত্যাকাণ্ডের আগে বাসার সামনে রাখা নিহতের চাচাতো ভাই মো. শুভর একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিছানার ওপর গলাকাটা অবস্থায় রুবেলের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নিহতের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, পূর্বের একটি ঘটনার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এদিকে, ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “আমরা ঘটনাটি তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, “এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে রনি মিয়া (২৭) ও স্বজল (৩৫) নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানানো হবে।”

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ২।

ময়মনসিংহে ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ২।

আপডেট সময় : ১২:৩২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬