ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

দিনাজপুরে চেক আপ স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসায় মহিলা রোগীর মৃত্যু

দিনাজপুর সদর উপজেলার বালুবাড়ী শহীদ মিনার মোড়ে অবস্থিত বেসরকারি চেকআপ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নার্গিস বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত নার্গিস সদর উপজেলার ২ নম্বর সুন্দরপুর ইউনিয়নের বাসিন্দা রবিউল ইসলামের স্ত্রী।

রোগীর স্বজনরা অভিযোগ করেন, ২৫ জুলাই ২০২৫ দিবাগত রাত আনুমানিক ৩টার সময় নার্গিস বেগম বুকে ব্যথা অনুভব করলে তাকে দিনাজপুর শহরের চেকআপ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. মাহবুব মোর্শেদ তমাল, সহযোগী অধ্যাপক, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এর অধীনে রোগীকে ভর্তি করা হয়।

প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছুটা স্থিতিশীল অবস্থায় রাখা হলেও, পরে ডাক্তার কর্তৃপক্ষ একটি ইনজেকশন দেওয়ার সিদ্ধান্ত নেয়, যার দাম বলা হয় ৮০ হাজার টাকা। স্বজনদের অভিযোগ, তারা না জানিয়ে ইনজেকশন পুশ করে  এবং এরপরই রোগীর অবস্থার অবনতি ঘটে। রোগী নিজ পায়ে আইসিইউতে গেলেও ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই ২৬ জুলাই দুপুর আনুমানিক ১২টার দিকে তার মৃত্যু হয়।

স্বজনদের দাবি, এটি ভুল চিকিৎসার একটি চরম উদাহরণ এবং তারা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন। এছাড়াও অভিযোগ রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ প্রকাশে বাধা প্রদান করে এবং বলে, সংবাদ করলেও প্রতিষ্ঠান বন্ধ করা যাবে না।

অন্যদিকে, চেকআপ স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ডা. তমাল দাবি করেন, রোগী ভর্তি হওয়ার পর থেকে নিয়ম অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (হার্ট ফেল) হয়ে রোগীর মৃত্যু হয়েছে। এতে ভুল চিকিৎসার কোনো প্রশ্নই আসে না।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান জানান, রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্নিত না হয়, সেজন্য পুলিশ তৎপর রয়েছে। স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

দিনাজপুরে চেক আপ স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসায় মহিলা রোগীর মৃত্যু

আপডেট সময় : ০৯:২৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫