ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি। তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির।

আওয়ামীলীগকে সাথে নিয়ে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর করল মাগুরার যুবদল নেতা ফিরোজ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ২৭৬ জন সংবাদটি পড়েছেন

মাগুরায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, অফিসে অগ্নিসংযোগকারীদের ছত্রছায়ায় রাখার অভিযোগ উঠেছে মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ এর বিরুদ্ধে। জেলা যুবদলের বিভিন্ন কর্মসূচিতেও মাগুরা সদর উপজেলা মঘী ইউনিয়ন আওয়ামীলীগের ক্যাডারদের নিয়মিত দেখা যাচ্ছে। খোদ জেলা যুবদলের এই নেতা তাদের প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ মঘী ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের।

জানা গেছে, গত ফ্যাসিস্ট আমলে আওয়ামীলীগ এর পদধারী সন্ত্রাসী ক্যাডাররা ভোল পাল্টে এখন বিএনপি নেতা সাজতে চাইছেন। জেলা যুবদলের এই শীর্ষ নেতার আশ্রয়ে মাগুরা সদর উপজেলার ৭ নং মঘী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো: ইউনুস আলী, ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক মো: রবিউল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সহ -সম্পাদক মো: নওশের ও মাগুরা সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মো:শাহিন আলম সহ ইউনিয়ন আওয়ামীলীগের সন্ত্রাসীদের নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে । এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বিএনপির ত্যাগী নেতাকর্মীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাগুরা সদর উপজেলা ৭ নং মঘী ইউনিয়নের সাবেক সিনিয়র সহ সভাপতি মহিরুল ইসলাম সহ, আয়েব আলী লস্কর, রিপন লস্কর, ইয়ামিন বিশ্বাস এর বাড়িঘর ভাংচুর করে এলাকায় তান্ডব সৃষ্টি করেছে আওয়ামী সন্ত্রাসী ক্যাডারদের নিয়ে যুবদলের এই নেতা।

মাগুরা সদর উপজেলা ৭ নং মঘী ইউনিয়ন বিএনপির ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ, মাগুরা জেলা যুবদলের এই নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা নেতাকর্মীদের সঙ্গে মাগুরায় একাধিক বৈঠক ও কর্মিসভা করেন ফিরোজ আহমেদ।

মাগুরা সদর উপজেলার ৭ নং মঘী ইউনিয়নের যুবদলের বিভিন্ন প্রোগ্রামে আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসীদের দেখা যায় । যারা ইউনিয়ন বিএনপির ত্যাগী নেতাকর্মী ছিলেন তাদের বিরুদ্ধে হামলা, মামলা, হয়রানী ও এলাকায় ত্রাসসৃষ্টি করছে যা এলাকার জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। উক্ত সন্ত্রাসী কার্যক্রমে সরাসরি নেতৃত্ব দেন জেলা যুবদলের এই নেতা।

এসব ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও শঙ্কা দেখা দিয়েছে। তারা বলছে, আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন ঠেকাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একাধিক চিঠি দিয়েছে জেলা বিএনপির নেতাকর্মীরা। চিঠিতে দলীয় সিদ্ধান্ত না মেনে আওয়ামীলীগের নেতাদের রাজনৈতিক আশ্রয় দেওয়ায় জেলা যুবদলের সাধারন সম্পাদক ফিরোজ আহমেদ এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার দাবি জানানো হয়।

অভিযোগের বিষয়ে জেলা যুবদলের সাধারন সম্পাদক ফিরোজ আহমেদ এর সাথে মুঠোফোনো যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা না বলে ফোনটি কেটে দেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি।

আওয়ামীলীগকে সাথে নিয়ে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর করল মাগুরার যুবদল নেতা ফিরোজ

আপডেট সময় : ০৯:১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫