ঢাকা ০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী। গণপূর্তের প্রধান প্রকৌশলীকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ: ‘তথ্য সন্ত্রাস’ নাকি অনিয়মের অনুসন্ধান? নেপথ্যে কি পদ দখলের সমীকরণ ? কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭। সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার। কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। হাওরে ব্যবহৃত চায়না দুয়ারি জাল” বন্ধের দাবিতে মামদনেনববন্ধন। রথযাত্রা: ইতিহাস, সনাতন সংস্কৃতির ধারাবাহিকতা, আধ্যাত্মিক দর্শন ও মানবমুক্তির চিরন্তন বার্তা। হরিদাস চন্দ্র তরুণী দাসকে ঘিরে বিতর্ক: আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক প্রজ্ঞার কঠিন পরীক্ষা। কিশোরগঞ্জ মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা।

কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১৯ জন সংবাদটি পড়েছেন

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক চারটি অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা, ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ এবং ৭ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই,২৬) বিজিবি জানায়, টেকনাফের মেরিন ড্রাইভে সী-বীচ বিওপি চেকপোস্টে একটি করোলা ক্রস প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে টেকনাফ ডেইলপাড়া এলাকার ইমন হোছাইন (২৮)-কে আটক করা হয়।

একই দিন উখিয়ার পালংখালী বিওপির অভিযানে নদীপথে পাচারকালে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ উখিয়ার বালুখালী এফডিএমএস ই-১৮ এলাকার হাফিজ উল্লাহ (২১)-কে আটক করা হয়।

এছাড়া পালংখালী সীমান্তে পৃথক অভিযানে ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ এবং ৪ জনকে আটক করা হয়। অপরদিকে হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির মাদক শনাক্তকারী কুকুর ‘রকি’-র সহায়তায় একটি সিএনজি থেকে ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার করে চালক ছৈয়দ করিম (৩৪)-কে আটক করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী।

কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭।

আপডেট সময় : ১১:১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬