ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা। নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর বাড়তি ভাড়া আদায় করেও কচ্ছপগতি: ‘কর্ণফুলী-১১’ লঞ্চে যাত্রীদের চরম দুর্ভোগ ও ক্ষোপ অনৈতিক শিক্ষা কখনো একটা ভাল জাতি উপহার দিতে পারেনা-অধ্যাপক মাহফুজা হান্নান এমপি ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক তেরখাদায় দলীয় সুবিধা বণ্টনে বৈষম্যের অভিযোগ, ক্ষোভে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার নির্বাহী প্রকৌশলী তানজিদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রশ্ন? ‎

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন।

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে অন্যত্র স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে এবং প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে সরিয়ে নেওয়া হলে এ অঞ্চলের প্রশাসনিক কার্যক্রম, অর্থনৈতিক উন্নয়ন ও জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তাই রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার দাবি জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নিয়ে দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

এ সময় বক্তারা নেসকোর সদর দপ্তর রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাবের নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের সিদ্ধান্ত আঞ্চলিক বৈষম্য সৃষ্টি করবে এবং রাজশাহীর উন্নয়ন ও জনগণের স্বার্থের পরিপন্থী। তারা বলেন, রাজশাহীর ন্যায্য অধিকার নিশ্চিত করতে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখতে হবে। এ দাবিতে চলমান আন্দোলনে বিএনপি রাজশাহী মহানগর, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সমর্থনের কথাও জানানো হয়।

বক্তারা আরও বলেন, রাজশাহীর স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না এবং নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন।

আপডেট সময় : ০৫:০৫:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬