ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
তেরখাদায় দলীয় সুবিধা বণ্টনে বৈষম্যের অভিযোগ, ক্ষোভে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার নির্বাহী প্রকৌশলী তানজিদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রশ্ন? ‎ মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিশোর অপহরণ, উখিয়ায় গ্রেপ্তার ২ উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন কাশিয়ানীতে এমএস মেটাল ইন্ডাস্ট্রিজ, ৫ হাজার কর্মসংস্থানের পরিকল্পনা ‘ধর্মের নামে অধর্ম উগ্রবাদী মব সন্ত্রাসীদের উৎখাতেই সব মানুষের নিরাপদ রাষ্ট্র সম্ভব’ পাহাড়তলী গ্রীনভিউ ঈদে আজম মাহফিলে আল্লামা রেজাউল কাউসার নবীনগরে তিতাস পাড়ের অবৈধ বালু অপসারণ শুরু: শেষ পর্যন্ত কি রক্ষা পাবে নদী? অলি আহমদের বক্তব্য ঘিরে ইতিহাস বিকৃতির অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা

জাতীয় স্কার্ফ ও থ্রি বিডে ভূষিত হিলির কৃতি সন্তান মহিদুল ইসলাম।

বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেইনার (এএলটি) হিসেবে নিয়োগপ্রাপ্ত মহিদুল ইসলাম ১৯৮তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সে আনুষ্ঠানিকভাবে জাতীয় স্কার্ফ ও এএলটির থ্রি বিড পরিধান করেছেন।

গত ২৯ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেইনার হিসেবে নিয়োগ পান মহিদুল ইসলাম। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত ১৯৮তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সে তাঁর উডব্যাজের স্কার্ফ পরিবর্তন করে জাতীয় স্কার্ফ পরিয়ে দেন বাংলাদেশ স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক (প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্প, ৪র্থ পর্যায় ও উন্নয়ন) জনাব মোঃ রহুল আমিন। একই অনুষ্ঠানে এএলটির থ্রি বিড পরিয়ে দেন জনাব মোঃ আব্দুর রশিদ, উপপরিচালক ও প্রকল্প পরিচালক, আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, লালমাই, কুমিল্লা উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এবং উপপরিচালক (প্রশিক্ষণ, এআইএস), জাতীয় সদর দপ্তর, ঢাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক সত্য রঞ্জন বর্মন, আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদ, আঞ্চলিক কোষাধ্যক্ষ মোঃ আরিফ হোসেন চৌধুরী, কোর্স লিডার বিনয় কুমার রায়সহ ডিআরসি (প্রশিক্ষণ) মোঃ আব্দুল মোতালেব, ডিআরসি (উন্নয়ন) মোঃ খলিলুর রহমান, ডিআরসি (প্রোগ্রাম) জিন্নাতুন ফেরদৌস, এএলটি মোঃ আলমগীর হোসেন কাজী ও মোঃ সোহাগ চৌধুরী, সিএএলটিসহ কোর্স সম্পন্নকারী নেতৃবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা।

এ অর্জনকে নিজের স্কাউটিং জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে মহিদুল ইসলাম মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ স্কাউটসের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ জানান। তিনি স্কাউটিংয়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ, সমাজ ও নতুন প্রজন্মের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

তেরখাদায় দলীয় সুবিধা বণ্টনে বৈষম্যের অভিযোগ, ক্ষোভে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা

জাতীয় স্কার্ফ ও থ্রি বিডে ভূষিত হিলির কৃতি সন্তান মহিদুল ইসলাম।

আপডেট সময় : ০৫:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬