ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী। বিদেশে গিয়ে দ্বিতীয় বিয়ে,ভরণপোষণ বন্ধ ও সাইবার অপপ্রচারের অভিযোগে চট্রগ্রামে মামলা। যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে। রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু। দুই সাংবাদিককে হুমকির অভিযোগে জিডি, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী। কালীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরীকে প্রেমের সম্পর্কের পর ছেলের বাড়িতে রাখার অভিযোগ, বিয়ের প্রস্তুতির খবর। উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি। গোপালগঞ্জে গেস্ট হাউসে অভিযান, ১১ মামলায় কারাদণ্ড ও জরিমানা। সাবেক আইজিপির প্রভাব খাটিয়ে এসআই আজাদের ‘আলাদিনের চেরাগ’। হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির।

টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে নদীভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের।

টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে নদীভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের।তাদের থাকার জায়গা নেই বলেই নদীর পাড়ে ঠাঁই নিয়েছে ।

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। নদীর তীব্র স্রোতে তীরবর্তী বেশ কয়েকটি বসতবাড়ি বিলীন হতে শুরু করেছে। এতে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সাময়িকভাবে অনেকেই নদীর পাড়েই আশ্রয় নিয়েছেন। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে টাঙ্গন নদীর পানি বৃদ্ধির খবরও পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই নদীভাঙনের আতঙ্কে দিন কাটাতে হয়। এবার ভাঙনের তীব্রতা এতটাই বেশি যে মুহূর্তের মধ্যে বসতঘর নদীগর্ভে চলে যাচ্ছে। অনেক পরিবার তাদের ঘরের মালামাল সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আশ্রয়ের সংকটে নদীর পাড়েই অবস্থান নিতে বাধ্য হয়েছে।

ক্ষতিগ্রস্তদের দাবি, দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। স্থানীয়রা বলছেন, সময়মতো স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ না করলে আরও অনেক ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী।

টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে নদীভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের।

আপডেট সময় : ০৫:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬