ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদে বিব্রত সৎ, আদর্শবান ও নির্ভীক এক প্রোকৌশলীর উষ্মা প্রকাশ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ১৪১৫ জন সংবাদটি পড়েছেন

সম্প্রতি একটি অনলাইন পত্রিকায় “টেন্ডার বানিজ্যে গণপূর্তে ছাত্রলীগেই আস্থা: ভোলা থেকে রাঙ্গামাটি যাচ্ছেন রিজু” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনকে “মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর” বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফ উদ্দীন রিজু।

তিনি জানান, প্রতিবেদনটিতে তার বিরুদ্ধে আনা ছাত্রলীগ সংশ্লিষ্টতা, ঘুষ, টেন্ডার সিন্ডিকেট, চরিত্র হনন ও পরিবারকে জড়িয়ে দেওয়া অভিযোগগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। KUET-এ তার ছাত্রাবস্থায় রাজনৈতিক নিষেধাজ্ঞা ছিল, তাই ছাত্রলীগে জড়ানোর সুযোগই ছিল না।

তিনি ঘুষের অভিযোগ নাকচ করে বলেন, তার বদলির সময়কাল এবং মন্ত্রী নিয়োগের সময়কাল সম্পূর্ণ ভিন্ন, যা ঘুষ সংক্রান্ত অভিযোগকে অগ্রহণযোগ্য করে তোলে। শংকর মালোর সঙ্গে কোনো অফিসিয়াল সম্পর্কও ছিল না বলে দাবি করেন তিনি।

সবচেয়ে বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, প্রতিবন্ধী আপন ভাইকে ঠিকাদার বানিয়ে টেন্ডার বাণিজ্যের সঙ্গে জড়ানোর অপচেষ্টা অত্যন্ত অমানবিক ও মিথ্যা। সাবেক মেয়র জাহাঙ্গীরের সঙ্গেও তার কোনো দেখা বা কথা হয়নি বলেও তিনি স্পষ্ট জানান।

OTM বা RFQ-সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তিনি শতভাগ কাজ LTM পদ্ধতিতে করেছেন এবং তিন কোটি টাকার RFQ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

তিনি রাঙামাটিতে বদলিকে প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়েছেন এবং জানান, যেখানে দায়িত্ব দেওয়া হবে, সেখানেই কাজ করতে প্রস্তুত।

প্রকৌশলী আশরাফ উদ্দীন জানান, যারা তার সম্মানহানি করতে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি তিনি গণমাধ্যমকে তথ্য যাচাই না করে এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদে বিব্রত সৎ, আদর্শবান ও নির্ভীক এক প্রোকৌশলীর উষ্মা প্রকাশ

আপডেট সময় : ১০:৫৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫