ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

কালীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরীকে প্রেমের সম্পর্কের পর ছেলের বাড়িতে রাখার অভিযোগ, বিয়ের প্রস্তুতির খবর।

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাচড়া গ্রামে প্রেমের সম্পর্কের জেরে এক ১৪ বছর বয়সী কিশোরীকে ছেলের বাড়িতে এনে রাখার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চাচড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে মো. দুরুদ আলীর সঙ্গে ঐশী খাতুনের প্রেমের সম্পর্ক ছিল।

অভিযোগ রয়েছে, দুরুদ আলী বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঐশী খাতুনকে চাচড়া গ্রামে নিজের বাড়িতে নিয়ে আসেন। এরপর বিয়ে না করেই প্রায় তিন দিন ধরে মেয়েটিকে নিজ বাড়িতে রাখা হয়।

এ ঘটনায় মেয়েটির বাবা বিষয়টি জানতে পেরে ছেলের বাড়িতে গেলে, সেখানে উপস্থিত ছেলের কয়েকজন আত্মীয়-স্বজন তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরে তিনি মেয়েকে সেখানেই রেখে নিজ বাড়িতে ফিরে যান।

স্থানীয়দের দাবি, ২০ জুলাই ২০২৬ (রাত) ছেলেপক্ষ ওই কিশোরীর সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে মেয়েটি এখনও ছেলের বাড়িতেই অবস্থান করছে বলে জানা গেছে।

এদিকে, স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী মেয়েটির বয়স প্রায় ১৪ বছর। যদি এ তথ্য সঠিক হয়ে থাকে, তবে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী অপ্রাপ্তবয়স্কের বিয়ে শাস্তিযোগ্য অপরাধ।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

কালীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরীকে প্রেমের সম্পর্কের পর ছেলের বাড়িতে রাখার অভিযোগ, বিয়ের প্রস্তুতির খবর।

আপডেট সময় : ১১:২৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬