ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন। হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা নিরাপত্তা ও জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচন। মজুরি কমিশন বাস্তবায়নসহ তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন। কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ। রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ উপকৃত হবেন ২৪ হাজারের বেশি মানুষ, কমবে জলাবদ্ধতা, বাড়বে কৃষি ও মাছের উৎপাদন। ঝালকাঠিতে ইয়াবাসহ কারবারি আটক। ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী। বিদেশে গিয়ে দ্বিতীয় বিয়ে,ভরণপোষণ বন্ধ ও সাইবার অপপ্রচারের অভিযোগে চট্রগ্রামে মামলা। যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে। রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।

দুই সাংবাদিককে হুমকির অভিযোগে জিডি, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী।

নোয়াখালীর বেগমগঞ্জে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইকবালের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে তিনি প্রথমে সংশ্লিষ্ট এক সাংবাদিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। এ সময় সংবাদটি প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি, অশালীন ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

পরবর্তীতে একই বিষয়ে আরেকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে ওই প্রতিষ্ঠানের সম্পাদক ও প্রকাশকের কাছেও একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপ (ইমো) কল করা হয় বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, সংবাদ অপসারণ না করলে “খেলা হবে” বলে হুমকি দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়।

অভিযোগে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ফেক আইডি ব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কুরুচিপূর্ণ মন্তব্য, গালিগালাজ, মানহানিকর প্রচারণা ও অপপ্রচার চালানো হয়েছে। এসব কর্মকাণ্ডে অভিযুক্তের সম্পৃক্ততার বিষয়ে তদন্তকারী সংস্থার কাছে তথ্য-উপাত্ত উপস্থাপনের প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন অভিযোগকারীরা।

এ ঘটনায় ভুক্তভোগীরা আইনগত সুরক্ষার জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হুমকি ও ভয়ভীতির ঘটনা শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য নয়, গণমাধ্যমের স্বাধীনতার জন্যও উদ্বেগের বিষয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযুক্ত মো. ইকবালের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভবিষ্যতে তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন।

দুই সাংবাদিককে হুমকির অভিযোগে জিডি, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী।

আপডেট সময় : ১১:৩১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬