ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

দিনাজপুরে বাদল সরকারের শতবর্ষে মঞ্চস্থ হল”সারারাত্তির” বৈকালী নাট্য গোষ্ঠীর ৪৪তম প্রযোজনা

প্রখ্যাত নাট্যকার বাদল সরকারের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে মঞ্চস্থ হলো তাঁর অন্যতম প্রতীকী নাটক ‘সারারাত্তির’। গত শনিবার দিবাগত রাতে দিনাজপুর নাট্য সমিতি মঞ্চে উত্তরাঞ্চলের স্বনামধন্য নাট্য সংগঠন বৈকালী নাট্যগোষ্ঠী নাটকটির ৪৪তম প্রযোজনায় নাট্যপ্রেমীদের সামনে উপস্থাপন করে।

নাটকটির নির্দেশনায় ছিলেন জাকির হোসেন। মঞ্চ পরিকল্পনা করেন সুলতান কামাল উদ্দিন বাচ্চু, আলোকসজ্জায় ছিলেন আবু তাহের, আবহ সঙ্গীতে নজরুল ইসলাম এবং রূপসজ্জায় কাজ করেন টংকনাথ অধিকারী।

‘সারারাত্তির’ একটি প্রতীকী নাটক, যেখানে এক ঝড়ো রাতে একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেওয়া তিন ভিন্ন বয়সের মানুষের কথোপকথন, সংঘর্ষ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ফুটে ওঠে সামাজিক বৈষম্য, বঞ্চনা, স্মৃতি ও অস্তিত্বের প্রশ্ন। এটি শুধু নাটক নয়, সমাজ ও আত্মজিজ্ঞাসার এক রূপক উপাখ্যান।

নাটকে বৃদ্ধ চরিত্রে অভিনয় করেন সুলতান কামাল উদ্দিন বাচ্চু, স্ত্রী চরিত্রে ছিলেন আঞ্জুমান আরা শিখা, এবং ‘পরিচয়’ চরিত্রে অভিনয় করেন ষষ্ঠী চন্দ।

দর্শকরা নাটকটি গভীর মনোযোগ ও আবেগ নিয়ে উপভোগ করেন। বাদল সরকারের রচনার অন্তর্নিহিত দার্শনিকতা ও বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা সবাইকে মুগ্ধ করে। নাটকের শেষে দর্শকরা দাঁড়িয়ে অভিনয় শিল্পীদের করতালি দিয়ে অভিবাদন জানান।

বৈকালী নাট্যগোষ্ঠীর এই প্রযোজনা দিনাজপুরের সংস্কৃতি জগতে এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। সংস্কৃতিপ্রেমী, শিল্পী, সাহিত্যিক ও মুক্তমনা মানুষের হৃদয়ে রেখাপাত করতে পেরেছে বৈকালী নাট্য গোষ্ঠীর এ অনন্য উপস্থাপনা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

দিনাজপুরে বাদল সরকারের শতবর্ষে মঞ্চস্থ হল”সারারাত্তির” বৈকালী নাট্য গোষ্ঠীর ৪৪তম প্রযোজনা

আপডেট সময় : ১১:২০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫