ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

পাঁচবিবিতে মানবিক চিকিৎসা সেবার উদাহরণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তরুণ কুমার। 

২২ জুলাই ২৬ জয়পুরহাটের পাঁচবিবির ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক চিকিৎসা সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেই যাচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল। তিনি এ হাসপাতালে যোগদানের পর থেকেই আন্তরিকতা ও যত্নশীলভাবে সকল রুগীর চিকিৎসা সেবা প্রদান করছেন। হাসপাতালের চিকিৎসা সেবার মান যেমন বেড়েছে, তেমনি রোগীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ হাসপাতালে বেডের চেয়ে রোগী তিনগুণ সবসময় চিকিৎসা সেবা পায়। তবে কিছু পদের ডাক্তার ও কর্মচারী কম থাকায় চিকিৎসা সেবা দিতে অনেক সময় তাদের হিমশিম খেতে হয়।

বুধবার দুপুরে উপজেলার উচাই ইসলাহুল উম্মাহ বালক-বালিকা কওমী মাদ্রাসার কোরআন শিক্ষার ৩’জন শিক্ষার্থীকে নিয়ে হাসপাতালে আসেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মোজাহিদুল ইসলাম নীরব। ডাঃ তরুণ কুমার শিক্ষার্থীকে নিবিড়ভাবে পরীক্ষা নীরিক্ষা শেষে প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন।

মুহতামিম নীরব হুজুর বলেন, “আমাদের মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা ও ঔষধ আমরা নিয়মিত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই নিয়ে থাকি। আগে কোনো শিক্ষার্থী অসুস্থ হলে ক্লিনিকে নিতে গেলে অনেক টাকা খরচ হতো। কিন্তু এখানে কোনো টাকা লাগে না। ডাক্তার সাহেব আবার অনেকগুলো ঔষধও বিনামূল্যে দেন।”

ডাঃ তরুণ কুমার পাল এ বিষয়ে বলেন, “চিকিৎসা সেবা পৃথিবীর সবচেয়ে বড় মহৎ পেশা। আমি যেদিন থেকে ডাক্তার হয়েছি, সেদিন থেকেই যত্নের সাথে রোগীদের সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। যতদিন বেঁচে থাকব, ততদিন মানবসেবা করে যাব বলে তিনি।

স্থানীয়রা জানান, ডাঃ তরুণ কুমার পালের যোগদানের পর থেকেই পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভিড় বেড়েছে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ এখন সহজেই এখান থেকে চিকিৎসা সেবা পাচ্ছেন। মানবিক এ উদ্যোগকে সাধুবাদ জানায় উপজেলাবাসী।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

পাঁচবিবিতে মানবিক চিকিৎসা সেবার উদাহরণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তরুণ কুমার। 

আপডেট সময় : ০২:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬