ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিশোর অপহরণ, উখিয়ায় গ্রেপ্তার ২ উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন কাশিয়ানীতে এমএস মেটাল ইন্ডাস্ট্রিজ, ৫ হাজার কর্মসংস্থানের পরিকল্পনা ‘ধর্মের নামে অধর্ম উগ্রবাদী মব সন্ত্রাসীদের উৎখাতেই সব মানুষের নিরাপদ রাষ্ট্র সম্ভব’ পাহাড়তলী গ্রীনভিউ ঈদে আজম মাহফিলে আল্লামা রেজাউল কাউসার নবীনগরে তিতাস পাড়ের অবৈধ বালু অপসারণ শুরু: শেষ পর্যন্ত কি রক্ষা পাবে নদী? অলি আহমদের বক্তব্য ঘিরে ইতিহাস বিকৃতির অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা ভোটারের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি দল তাকেই মনোনয়ন দেবে : আইনমন্ত্রী ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  টেকনাফে নাফ নদীতে বস্তা ফেলে পালাল পাচারকারীরা, মিলল ১৪ হাজার ইয়াবা

অসাধু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড।

ব্রাহ্মণবাড়িয়ায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে জগৎবাজারে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

অভিযানে পূর্বের অপরাধ পুনরাবৃত্তি করায় এক অসাধু ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, এর আগে গত ১ জুন ২০২৬ তারিখে জগৎবাজারের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রদর্শিত পরিমাণের চেয়ে কম তেল বিক্রির অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়েছিল এবং ভবিষ্যতে এই ধরনের তেল বিক্রি না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল।

কিন্তু নির্দেশনা অমান্য করে গত ২১ জুলাই ২০২৬ তারিখে পুনরায় অভিযান পরিচালনাকালে তার প্রতিষ্ঠানে একই ধরনের কম পরিমাণের তেল পাওয়া যায়। পরবর্তীতে মাপজোখ করে দেখা যায়, প্রতিটি লিটারে প্রায় ৫০ থেকে ১০০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছে।

পূর্বে সতর্ক ও দণ্ডিত হওয়ার পরও একই অপরাধ পুনরায় করায় ভ্রাম্যমাণ আদালত কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(জ) ধার অনুযায়ী অপরাধীকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযানকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা প্রসিকিউশন প্রদান করেন। জনস্বার্থে বাজার মনিটরিং ও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিশোর অপহরণ, উখিয়ায় গ্রেপ্তার ২

অসাধু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড।

আপডেট সময় : ০২:২৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬