ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

ঠাকুরগাঁওয়ে পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১১১ জন সংবাদটি পড়েছেন

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে বৃহস্পতিবার (২৩ জুলাই,২৬) সকাল থেকেই তেল নিতে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। হঠাৎ করে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে অনেক চালক একসঙ্গে পাম্পে ভিড় করেন।

সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন পাম্পের ভেতর থেকে প্রধান সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। অতিরিক্ত চাপের কারণে কিছু পাম্পে সাময়িকভাবে পেট্রোল ও অকটেন শেষ হয়ে যায়। ফলে অনেক চালককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

তেল নিতে আসা কয়েকজন চালক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের খবর দেখে তারা আগাম তেল সংগ্রহ করতে এসেছেন। ভবিষ্যতে তেল পাওয়া নিয়ে অনিশ্চয়তার আশঙ্কায় অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল নেওয়ার চেষ্টা করেন।

এদিকে ফিলিং স্টেশন মালিকরা জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো প্রকৃত সংকট নেই। তবে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি গ্রাহক একসঙ্গে পাম্পে আসায় সাময়িক চাপের সৃষ্টি হয়েছে। নতুন চালান পৌঁছানোর পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও তারা জানান।

জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, জ্বালানি তেলের কোনো সংকট নেই। গুজবে বিভ্রান্ত না হয়ে অপ্রয়োজনীয় ভিড় না করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

ঠাকুরগাঁওয়ে পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন।

আপডেট সময় : ০৬:৩৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬