ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
প্রায় ২০ কোটি টাকার স্থাপনার হদিস নেই, রামেবি ক্যাম্পাসে লুটপাটের অভিযোগ। লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন। আখাউড়ায় বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার একটি স্বপ্নের নাম মর্ম মাধুর্য বসু (তাথৈ) শুভ জন্মদিন, আমাদের প্রাণের আলো। হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল আজীবনের শোকে। যে বাবা পরিবারের সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত নিজের জীবন দিয়েই বাঁচিয়ে গেলেন মেয়েকে! কালিগঞ্জ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর হামলায় মেডিকেল টেকনোলজিস্ট আহত একজন শিক্ষকের হাতজোড়, একদল শিক্ষার্থীর কান্না—আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এক নির্মম প্রশ্ন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও পুলিশি অত্যাচারের প্রতিবাদে মহা মিছিল, ধর্মতলা উত্তাল।  ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত হলো পবিত্র উল্টো রথযাত্রা। সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্থার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ।

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন।

‘যেখানে প্রয়োজন, সেখানেই লায়ন্স’ – এই আন্তর্জাতিক সেবা দর্শনকে ধারণ করে লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট-এর উদ্যোগে এবং লিও ক্লাব ও আবুরখীল গ্রামবাসীর যৌথ সহযোগিতায় ২৫ জুলাই’২৬ (শনিবার) রাউজানের আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মানবিক এই কার্যক্রমের সাথে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ও এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

সকাল ১০টায় বর্ণাঢ্য আয়োজনে এই মানবিক সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাব প্রতিষ্ঠাতা ও সিনিয়র গভর্নর এডভাইজর লায়ন আদর্শ কুমার কুমার বড়ুয়া পিএমজেএফ।

এবারের ক্যাম্পে চক্ষু পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে চশমা বিতরণ,জেনারেল চিকিৎসাসেবা, চর্মরোগ ও শিশু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপ পরীক্ষা এবং গাইনি ডাক্তার সেবাসহ ছানি রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা রাখা হয়েছিল এবং আয়োজনের অন্যতম অনুষঙ্গ ছিল পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ও সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি।

অনুষ্ঠানে ক্লাব ট্রেজারার(ইলেক্ট)লায়ন রনি কুমার বড়ুয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট-এর প্রেসিডেন্ট লায়ন ছোটন বড়ুয়া এমজেএফ। আর্তমানবতার সেবায় ব্যতিক্রমী এই মেডিকেল ক্যাম্পটির অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪’র দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ, পিএমজেএফ, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী এবং জিইটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন প্রফেসর ববি বড়ুয়া এমজেএফ।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ক্লাব অ্যাডভাইজার লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল,জোন চেয়ারপারসন লায়ন স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান এবং ২০২৬-২০২৭ লায়ন সেবাবর্ষে ক্লাবের নির্বাচিত সভাপতি (ইলেক্ট) লায়ন সুমল বড়ুয়া এমজেএফ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল এমজেএফ, ক্লাব সেক্রেটারি (ইলেক্ট) লায়ন ঝুমি বড়ুয়া মুন্না, ক্লাব ট্রেজারার (ইলেক্ট) লায়ন রনি কুমার বড়ুয়া, ক্লাব মেম্বার লায়ন তমাল কান্তি বড়ুয়া, আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল প্রসাদ দেবনাথ, প্রাক্তন বন্দর কর্মকর্তা সরোজ বড়ুয়া রুপু, বিশিষ্ট নাট্যজন,সংগঠক রূপায়ন বড়ুয়া কাজল, রাউজান প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া, সামাজিক ব‍্যক্তিত্ব অরুণ বড়ুয়া,রাজনৈতিক ব্যক্তিত্ব দোলন বড়ুয়া,প্রাক্তন সমাজসেবা কর্মকর্তা অসীম কুমার বড়ুয়া মুকুল,সাংবাদিক নূর মোহাম্মদ, সাংবাদিক মিলন বৈদ্য,সাংবাদিক সঞ্জয় বড়ুয়া সহ উরকিরচর ইউনিয়ন ও গ্রামের বিভিন্ন স্তরের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লায়নিজমের পরিধি ও মানবিক ভাবমূর্তি বিশ্বের বৃহত্তম ধর্মনিরপেক্ষ সেবামূলক সংগঠন ‘লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল’ বিশ্বজুড়ে অন্ধত্ব নিবারণ, ক্ষুধা মুক্তি, ক্যানসার সচেতনতা, পরিবেশ রক্ষা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের মতো দূরহ ক্ষেত্রে কাজ করে আসছে।

এরই ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ ওয়েস্ট বাংলাদেশে আর্তমানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দুর্যোগে সাড়া দেওয়া, সুবিধাবঞ্চিতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর মাধ্যমে ক্লাবটি দীর্ঘ ৩৬ বছরের বেশি সময় ধরে এর মানবিক ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখেছে।

রাউজানে অনুষ্ঠিত এই ক্যাম্পটি কেবল একটি চিকিৎসা শিবির নয়, বরং প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে সুস্থ সমাজ গড়ার এক নীরব লায়নিজমিক বিপ্লব।

মেডিকেল ক‍্যাম্পটি আয়োজনের মাধ্যমে লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট পরিবার আবুরখীল গ্রামবাসী ও এলাকার সর্বস্তরের জনগণকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে সেবাগ্রহণকারী সকলেই অভিমত ব্যক্ত করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

প্রায় ২০ কোটি টাকার স্থাপনার হদিস নেই, রামেবি ক্যাম্পাসে লুটপাটের অভিযোগ।

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন।

আপডেট সময় : ০৩:০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬