ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

ঠাকুরগাঁওয়ে রুহিয়া রেল স্টেশনে যাত্রী ছাউনি নির্মাণের জোরালো দাবি: চরম দুর্ভোগে ট্রেন যাত্রীরা।

ঠাকুরগাঁও জেলার গুরুত্বপূর্ণ জনপদ রুহিয়া রেল স্টেশনে একটি যাত্রী ছাউনির অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন যাতায়াতকারী হাজারো সাধারণ মানুষ ও ট্রেন যাত্রীদের. স্টেশন এলাকায় দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের বসার বা রোদ-বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এখানে একটি যাত্রী ছাউনি নির্মাণের জোরালো দাবি জানিয়ে আসছেন স্থানীয় এলাকাবাসী ও নিয়মিত ট্রেন ভ্রমণকারীরা.

জানা গেছে, রুহিয়া রেলওয়ে স্টেশনটি ব্রিটিশ আমলে ১৯২৮ সালের ৮ই মে প্রথম চালু করা হয়, বর্তমানে এই স্টেশন দিয়ে প্রতিদিন বিভিন্ন রুটের শত শত যাত্রী যাতায়াত করেন। কিন্তু স্টেশনে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব এবং বিশেষ করে কোনো যাত্রী ছাউনি না থাকায় খোলা আকাশের নিচে রোদ, বৃষ্টি ও ঝড়-ঝাপটার মধ্যে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করতে হয় যাত্রীদের। নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য এই দুর্ভোগ চরমে পৌঁছায়। বর্ষাকালে বৃষ্টিতে ভিজে এবং প্রচণ্ড গরদে যাত্রীদের স্টেশনে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।

স্থানীয় সচেতন মহল ও ট্রেন যাত্রীদের দাবি, অবিলম্বে রুহিয়া রেল স্টেশনে যাত্রীদের দুর্ভোগ লাঘবে একটি আধুনিক যাত্রী ছাউনি নির্মাণ করা জরুরি। জনস্বার্থে দ্রুত এই বিষয়ে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন

বাংলাদেশ রেলওেয়ের লালমনিরহাট এর বিভাগীয় প্রকৌশলী মোঃ শিপন আলী প্রতিবেদককে বলেন ঠাকুরগাঁওয়ের রুহিয়া রেলস্টেশনের প্লাটফর্ম এক্সটেনশন এবং যাত্রী ছাউনির নির্মাণ বিষয় ইতিমধ্যে রেলওয়ে পশ্চিমা অঞ্চল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে আশা করি নির্মাণ কাজ খুব অল্প সময়ে শুরু হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

ঠাকুরগাঁওয়ে রুহিয়া রেল স্টেশনে যাত্রী ছাউনি নির্মাণের জোরালো দাবি: চরম দুর্ভোগে ট্রেন যাত্রীরা।

আপডেট সময় : ১০:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬